কবিতা: দক্ষিণ বাগধা বন্ধু মহল ✍️ আবুল কালাম আজাদ
আমাদের তরুণেরা —
মানুষের সমস্যা সমাধানে —
ছুটে যাচ্ছে দ্বারে দ্বারে,
সমাজ গঠনের কাজে
কাজ করছে কাঁধে কাঁধ মিলিয়ে।
রাস্তা থেকে ময়দান
ময়দান থেকে শিক্ষা প্রাঙ্গণ,
সর্বত্রই তাদের বিচরণ
অনেক তাদের অবদান।
অসহায়কে করে তারা দান
করে বড়দের সম্মান।
পরামর্শ করে তারা
যখন হয় প্রয়োজন।
বিভেদের সমাজে —
ঐক্য গড়ার কাজ তারা করে;
তারা সমাজ ও দেশ নিয়ে ভাবে
প্রশংসার কাজ তারা করে।
যে অর্থ তারা কামায়
মাথার ঘাম পায়ে ফেলে —
সে অর্থই আবার ব্যয় করে
মানবতার কল্যাণে।
এভাবেই গড়ে উঠেছে
আমাদের তরুণদের
প্রাণের সংগঠন —
“দক্ষিণ বাগধা বন্ধু মহল”
তাদের জন্য আমাদের অভিনন্দন।
💡 কবিতার মূলভাব:
“দক্ষিণ বাগধা বন্ধু মহল” কবিতাটি মূলত একদল আদর্শবান ও সমাজ সচেতন তরুণের ত্যাগ, ঐক্য এবং মানবসেবার প্রতি অনুপম দৃষ্টান্তকে ফুটিয়ে তুলেছে। সমাজে যখন বিভেদ ও অস্থিরতা কাজ করে, তখন এই তরুণেরা নিজস্ব পরিশ্রমের উপার্জিত অর্থ ও মেধা দিয়ে মোটেই কোনো স্বার্থ ছাড়া দ্বারে দ্বারে ছুটে যায় সহায়হীন মানুষের পাশে দাঁড়াতে। রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রতিটি সামাজিক অঙ্গনে তাদের এই নিঃস্বার্থ বিচরণ ও প্রবীণদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন একটি সুন্দর সমাজ গঠনের মূল শক্তি। কবি এখানে তরুণ সমাজের ইতিবাচক শক্তি এবং তাদের প্রানের সংগঠন ‘দক্ষিণ বাগধা বন্ধু মহল’-এর মানবিক কার্যক্রমকে আন্তরিক প্রশংসায় ভূষিত করেছেন।

