গোলাম ফেরদৌস মনির

কবি হব ✍️ গোলাম ফেরদৌস মনির কাব্যগ্রন্থ: ত্রিরত্ন (প্রকাশকাল: অমর একুশে বই মেলাঃ ২০১০ ইং) | ইনফোবাংলাদেশ

কবি হব ✍️ গোলাম ফেরদৌস মনির  কাব্যগ্রন্থ: ত্রিরত্ন (প্রকাশকাল: অমর একুশে বই মেলাঃ ২০১০ ইং) | ইনফোবাংলাদেশ

কবি হব- কবি হব
আমিই হব কবি,
মানবোনা রাজ রাজা
মানবোনা কোন রবি,
উপড়ে ফেলব সবই-
রুখব সকল অত্যাচার,
ফিরিয়ে আনব-সবহারাদের
সকল অধিকার।


নজরুলের ভাঙ্গার গান
হবে আমার লেখনী-
সুকান্তের ঝলসানো রুটি
হবে লেখার জীবনী।


এঁকে যাবো এই প্রেক্ষাপট
রুদ্র রোষের তুলিতে
রফিকের মহা সত্য ভাষণ
থাকবে আমার ঝুলিতে
স্বাধীন এ বাংলায় দুর্নীতিবাজ- নিপাত যাক!


এঁকে যাবো এই কলমে আমি
সব কাঙ্গাল মনের ছবি
তাইতো বলি; কবি হব।

আমিই হব কবি।



💡 কবিতার মূলভাব:

“কবি হব” কবিতাটিতে কবি গোলাম ফেরদৌস মনির অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার অদম্য বাসনা প্রকাশ করেছেন। প্রচলিত রাজ-রাজা কিংবা চাটুকারিতার তোয়াক্কা না করে শোষিত ও অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোকেই তিনি কবিতার মূল উদ্দেশ্য হিসেবে বেছে নিয়েছেন। কাজী নজরুলের বিদ্রোহী গান, সুকান্তের শ্রমজীবীদের কথা এবং কবি রফিক আজাদের সত্যভাষণকে পাথেয় করে দুর্নীতিমুক্ত ও সাম্যবাদী সমাজ গঠনের যে সাহিত্যিক অঙ্গীকার, তা-ই কবিতাটির মূল সুর।



📚 কবি গোলাম ফেরদৌস মনির-এর সকল কবিতা, কলাম ও পরিচিতি পড়তে ভিজিট করুন:


👉 গোলাম ফেরদৌস মনির-এর সকল লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *