বিকেএসপি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৭: আবেদনের নিয়ম, বিভাগীয় পরীক্ষার সময়সূচি ও যোগ্যতা
দেশের ক্রীড়া মেধাসম্পন্ন শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ও বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ২০২৭ শিক্ষাবর্ষে নিয়মিত প্রশিক্ষণার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত নিয়ম অনুসরণ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। প্রাথমিক নির্বাচন ও ভর্তি সংক্রান্ত পরীক্ষা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রগুলোতে অনুষ্ঠিত হবে।
বিভাগ অনুযায়ী প্রাথমিক পরীক্ষার তারিখ ও কেন্দ্র
বিভিন্ন বিভাগের প্রার্থীদের জন্য আলাদা দিনে এবং নির্ধারিত আঞ্চলিক বা কেন্দ্রীয় ভেন্যুতে প্রাথমিক বাছাই পরীক্ষা নেওয়া হবে। বিভাগভিত্তিক সময়সূচি নিচে দেওয়া হলো:
| বিভাগ | পরীক্ষার তারিখ ও বার | পরীক্ষার কেন্দ্র | যোগাযোগের নম্বর |
|---|---|---|---|
| রংপুর | ২১ ও ২২ ডিসেম্বর ২০২৬ (সোম ও মঙ্গলবার) | বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, বাঁশেরহাট, দিনাজপুর | ০১৫৫০-৭০০১২১ (উপপরিচালক) |
| রাজশাহী | ২৪ ডিসেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) | বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, সিটিহাট, অভয়ের মোড়, রাজশাহী বাইপাস, রাজশাহী | ০১৭৪৪-২৭৮৯৩৭ (উপপরিচালক) |
| খুলনা | ২৬ ও ২৭ ডিসেম্বর ২০২৬ (শনি ও রবিবার) | বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, আফিল গেট, আটিয়া, খুলনা | ০১৫৫০-৭০০১২৪ (উপপরিচালক) |
| বরিশাল | ২৯ ডিসেম্বর ২০২৬ (মঙ্গলবার) | বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, গরিয়ারপাড়, বরিশাল | ০১৫৫০-৭০০১২৭ (উপপরিচালক) |
| ময়মনসিংহ | ৩১ ডিসেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) | ময়মনসিংহ জেলা স্টেডিয়াম, ময়মনসিংহ | ০২২২৭৭৮৯২১৫-৬ |
| সিলেট | ২ জানুয়ারি ২০২৭ (শনিবার) | বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, কমলাপুর, বাইপাস, খাদিমপুর, সিলেট | ০১৫৫০-৭০০১৩০ (উপপরিচালক) |
| চট্টগ্রাম | ৪ জানুয়ারি ২০২৭ (সোমবার) | বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, সাগরিকা রোড, চট্টগ্রাম | ০১৫৫০-৭০০১৩৩ (উপপরিচালক) |
| ঢাকা | ৭ ও ৮ জানুয়ারি ২০২৭ (বৃহস্পতি ও শুক্রবার) | বিকেএসপি, জিরানী, আশুলিয়া, সাভার, ঢাকা |
কোন খেলায় বয়স, উচ্চতা ও শ্রেণির যোগ্যতা কত
বিকেএসপিতে বিভিন্ন ক্রীড়া বিভাগে ভর্তির জন্য নির্ধারিত বয়সসীমা, ন্যূনতম উচ্চতা এবং ভর্তির শ্রেণি নিচে তুলে ধরা হলো:
- ক্রিকেট: বয়স ১০–১৪ বছর | ন্যূনতম উচ্চতা: ছেলে ৪’১”, মেয়ে ৪’১” | শ্রেণি: ৫ম–৯ম।
- ফুটবল: বয়স ০৮–১১ বছর | ন্যূনতম উচ্চতা: ছেলে ৩’১০”, মেয়ে ৩’৯” | শ্রেণি: ৩য়–৬ষ্ঠ।
- আর্চারি: বয়স ১০–১৪ বছর | ন্যূনতম উচ্চতা: ছেলে ৪’১”, মেয়ে ৪’১” | শ্রেণি: ৫ম–৯ম।
- অ্যাথলেটিক্স: বয়স ১০–১৪ বছর | ন্যূনতম উচ্চতা: ছেলে ৪’৩”, মেয়ে ৪’১” | শ্রেণি: ৫ম–৯ম।
- ব্যাডমিন্টন: বয়স ১০–১৩ বছর | ন্যূনতম উচ্চতা: ছেলে ৫’০”, মেয়ে ৪’৯” | শ্রেণি: ৫ম–৮ম।
- বাস্কেটবল: বয়স ১১–১৫ বছর | ন্যূনতম উচ্চতা: ছেলে ৫’৮”, মেয়ে ৫’২” | শ্রেণি: ৬ষ্ঠ–৯ম।
- বক্সিং: বয়স ০৯–১৩ বছর | ন্যূনতম উচ্চতা: ছেলে ৪’০”, মেয়ে ৪’০” | শ্রেণি: ৪র্থ–৮ম।
- দাবা: বয়স ০৭–০৮ বছর | ন্যূনতম উচ্চতা: ছেলে ৩’৮”, মেয়ে ৩’৭” | শ্রেণি: ২য়–৩য়।
- জিমন্যাস্টিক্স: বয়স ০৮–১০ বছর | ন্যূনতম উচ্চতা: ছেলে ৩’১০”, মেয়ে ৩’৯” | শ্রেণি: ৩য়–৫ম।
- হকি: বয়স ১০–১৪ বছর | ন্যূনতম উচ্চতা: ছেলে ৪’১”, মেয়ে ৪’১” | শ্রেণি: ৫ম–৯ম।
- জুডো: বয়স ১০–১৪ বছর | ন্যূনতম উচ্চতা: ছেলে ৪’১”, মেয়ে ৪’১” | শ্রেণি: ৫ম–৯ম।
- কাবাডি: বয়স ১৩–১৫ বছর | ন্যূনতম উচ্চতা: ছেলে ৪’৮” | শ্রেণি: ৭ম–৯ম।
- কারাতে: বয়স ১০–১৪ বছর | ন্যূনতম উচ্চতা: ছেলে ৪’১”, মেয়ে ৪’১” | শ্রেণি: ৫ম–৯ম।
- শুটিং: বয়স ১০–১৩ বছর | ন্যূনতম উচ্চতা: ছেলে ৪’১”, মেয়ে ৪’১” | শ্রেণি: ৫ম–৮ম।
- স্কোয়াশ: বয়স ১০–১৩ বছর | ন্যূনতম উচ্চতা: ছেলে ৪’১” | শ্রেণি: ৫ম–৮ম।
- সাঁতার ও ডাইভিং: বয়স ০৭–১২ বছর | ন্যূনতম উচ্চতা: ছেলে ৩’৮”, মেয়ে ৩’৭” | শ্রেণি: ২য়–৭ম।
- টেবিল টেনিস: বয়স ০৮–১২ বছর | ন্যূনতম উচ্চতা: ছেলে ৩’১০”, মেয়ে ৩’৯” | শ্রেণি: ৩য়–৭ম।
- তায়কোয়ানডো: বয়স ১০–১৪ বছর | ন্যূনতম উচ্চতা: ছেলে ৪’১”, মেয়ে ৪’১” | শ্রেণি: ৫ম–৯ম।
- টেনিস: বয়স ০৮–১৩ বছর | ন্যূনতম উচ্চতা: ছেলে ৩’১০”, মেয়ে ৩’৯” | শ্রেণি: ৩য়–৮ম।
- ভলিবল: বয়স ১১–১৫ বছর | ন্যূনতম উচ্চতা: ছেলে ৫’৮”, মেয়ে ৫’২” | শ্রেণি: ৬ষ্ঠ–৯ম।
- ভারোত্তোলন: বয়স ১১–১৫ বছর | ন্যূনতম উচ্চতা: ছেলে ৪’৩”, মেয়ে ৪’৪” | শ্রেণি: ৬ষ্ঠ–৯ম।
- উশু: বয়স ১০–১৪ বছর | ন্যূনতম উচ্চতা: ছেলে ৪’১”, মেয়ে ৪’১” | শ্রেণি: ৫ম–৯ম।
বিশেষ সুবিধা: বিশেষ ক্রীড়া মেধাসম্পন্ন খেলোয়াড়দের ক্ষেত্রে বয়স, শ্রেণি ও উচ্চতা শিথিলযোগ্য বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
অনলাইনে আবেদন করবেন যেভাবে
প্রাথমিক ভর্তি পরীক্ষার নির্ধারিত তারিখের আগেই প্রতিটি ক্রীড়া বিভাগের জন্য ২০০ টাকা হারে অনলাইন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করতে হবে এবং প্রিন্ট কপি পরীক্ষার দিন সঙ্গে আনতে হবে। একাধিক ক্রীড়া বিভাগে পরীক্ষা দিতে চাইলে একই সঙ্গে একাধিক গেম সিলেক্ট করতে হবে।
আবেদনের ধাপসমূহ হলো:
- bkspds.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে Applicant registration সম্পন্ন করুন।
- Apply অপশনে গিয়ে Form Fill up করে তথ্য পূরণ ও Submit করুন।
- Make payment অপশন থেকে Ekpay সিলেক্ট করে নির্ধারিত অপারেটরের মাধ্যমে ফি পরিশোধ করুন।
- পেমেন্ট সফল হলে আবেদন ফরম Download ও Print করে সংরক্ষণ করুন।
প্রাথমিক ও চূড়ান্ত নির্বাচনের গুরুত্বপূর্ণ নির্দেশনা
- প্রাথমিক বাছাইয়ের সময় করণীয়: প্রার্থীদের নিজ নিজ ক্রীড়া অনুযায়ী ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম ও পোশাক সাথে নিতে হবে। এছাড়া জন্ম বছর প্রমাণের জন্য সরকার নির্ধারিত ইপিআই প্রোগ্রামের টিকা কার্ড এবং অনলাইন জন্ম নিবন্ধন সনদ সাথে আনা বাধ্যতামূলক।
- চূড়ান্ত নির্বাচন ও ক্যাম্প: প্রাথমিকভাবে নির্বাচিতদের নিয়ে ৩ থেকে ৫ দিনের চূড়ান্ত বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হবে এবং ফলাফল বিকেএসপির ওয়েবসাইটে (bksp.gov.bd) প্রকাশ করা হবে। ক্যাম্পে যোগ দেওয়ার সময় ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ইপিআই টিকা কার্ড, অনলাইন জন্ম নিবন্ধন সনদ, সর্বশেষ পরীক্ষার সনদ/নম্বরপত্র এবং ৬ষ্ঠ শ্রেণির ক্ষেত্রে বোর্ডের রেজিস্ট্রেশন কার্ড বা eSIF ফরমের সনদসহ নামীয় তালিকা আনতে হবে। ভুয়া তথ্য বা সনদ পাওয়া গেলে প্রার্থী অযোগ্য বিবেচিত হবেন।
- লিখিত ও মৌখিক পরীক্ষা: চূড়ান্ত বাছাই ক্যাম্পে ব্যবহারিক পরীক্ষার পাশাপাশি যে শ্রেণিতে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হওয়া যাবে, তার আগের শ্রেণির সিলেবাস অনুযায়ী বাংলা, ইংরেজি ও গণিতে লিখিত এবং মৌখিক পরীক্ষা নেওয়া হবে। প্রয়োজন হলে বয়স যাচাইয়ে হাতের হাড় পরীক্ষা (Bone Test) করা হতে পারে।
- বিশেষ শর্ত: একজন প্রার্থী একটি ক্রীড়া বিভাগে একবারই নিবন্ধন করতে পারবেন; একাধিকবার নিবন্ধন করলে তা বাতিল বা অযোগ্য হিসেবে গণ্য হতে পারে। প্রার্থীকে নিজ বিভাগেই পরীক্ষা দিতে হবে, তবে বিশেষ প্রয়োজনে ফি পরিশোধ সাপেক্ষে গেম যুক্ত করা যেতে পারে। বিশেষ কারণে ভর্তি কার্যক্রমের তারিখ ও সময় পরিবর্তনের ক্ষমতা বিকেএসপি কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
সতর্কতা ও যোগাযোগের তথ্য
ভর্তি প্রক্রিয়ায় কোনো ধরনের তদবির, ব্যক্তিগত যোগাযোগ, অবৈধ আর্থিক লেনদেন বা প্রভাব বিস্তারের চেষ্টা প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর আবেদন বা ভর্তি বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
- সাধারণ যোগাযোগ (সকাল ৯টা থেকে বিকেল ৪টা): ০১৭১৩২৪৬০৪০, ০১৭০৯-৩৩০০৮৪, ০১৬০৭৫০৬২৬৬; ইমেইল: bksp1983@yahoo.com; ওয়েবসাইট: www.bksp.gov.bd।
- নিবন্ধন সংক্রান্ত সহায়তা (সকাল ৯টা থেকে বিকেল ৪টা): ০১৬৭২-০৯৩৩৪৬, ০৩৪০৬-১৫২২৩১।
