গোপালগঞ্জে শেখ হাসিনার আসার ভাইরাল দাবিটি মিথ্যা । ফ্যাক্টচেক
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি অস্পষ্ট জনসমাগমের ভিডির ছড়িয়ে দাবি করা হচ্ছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জে চলে এসেছেন। তবে ইনফোবাংলাদেশ-এর ফ্যাক্টচেক টিমের অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত এই তথ্যটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
ফেসবুকের বিভিন্ন পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ছড়ানো ওই পোস্টের ওপর বড় অক্ষরে লেখা রয়েছে, “এই মাত্র পাওয়া খবর নেত্রী চলে আসছে গোপালগঞ্জে” এবং নিচে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে “বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন” বলে আহ্বান জানানো হয়েছে।
- প্রকৃত অবস্থান: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের আগস্ট মাস থেকে ভারতে অবস্থান করছেন। ২০২৬ সালের নভেম্বর মাস পর্যন্ত তাঁর বাংলাদেশে বা গোপালগঞ্জে ফিরে আসার কোনো আনুষ্ঠানিক, নির্ভরযোগ্য বা দায়িত্বশীল সূত্রের তথ্য নেই।
- দৃশ্যের সত্যতা: ভাইরাল হওয়া ভিডিওটি পুরোনো ও অপ্রাসঙ্গিক একটি ভিড়ের দৃশ্যে উত্তেজনাপূর্ণ লেখা বসিয়ে এটি প্রচার করা হচ্ছে।
- গুজব ছড়ানোর প্রেক্ষাপট: সম্প্রতি আগামী ডিসেম্বর মাসে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য ঘোষণাকে কেন্দ্র করে গোপালগঞ্জে স্থানীয় সমর্থকদের বিক্ষোভ ও কিছুটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। এই সংবেদনশীল পরিস্থিতিকে পুঁজি করে কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ভিউ এবং শেয়ার বাড়ানোর লক্ষ্যে ভিত্তিহীন গুজব ছড়াচ্ছে।
সুতরাং, গোপালগঞ্জে শেখ হাসিনার চলে আসার যে খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও গুজব। যাচাই-বাছাই ছাড়া এ ধরনের বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস বা শেয়ার করা থেকে বিরত থাকার জন্য পাঠকদের অনুরোধ জানানো হচ্ছে।
