প্রারম্ভিকাঃ আজকাল অনেককে দেখা যায়, কোনো হাদীসকে ‘যঈফ’ শুনলেই তাঁরা ভ্রুকুঞ্চিত করেন—যেন যঈফ মানেই হাদীসটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য, কিংবা রাসুলুল্লাহ ﷺ-এর সঙ্গে তার কোনো সম্পর্কই নেই। এই ধারণা যেমন সরলীকৃত, তেমনি মুহাদ্দিসীনের সুদীর্ঘ ও সূক্ষ্ম হাদীস-সমালোচনা পদ্ধতির প্রতিও এক ধরনের অনাস্থার প্রকাশ, বাস্তবতা হলো, যঈফ মানেই জাল নয়। সহীহ ও হাসানের নির্ধারিত শর্ত পূর্ণ না হলে কোনো হাদীসকে যঈফ বলা হয়; কিন্তু তার অর্থ এই নয় যে সেটি নিশ্চিতভাবেই মওযূ বা রাসুলুল্লাহ ﷺ-এর নামে বানানো। এ কারণেই মুহাদ্দিসগণ যঈফ ও মওযূ—দুইটিকে স্বতন্ত্র শ্রেণি হিসেবে বিবেচনা করেছেন।

ফযীলত, তারগীব-তারহীব, রিকাক তথা হৃদয় কোমলকারী বিষয় এবং ইতিহাস-আখ্যানের ক্ষেত্রে বহু মুহাদ্দিস নির্দিষ্ট শর্তসাপেক্ষে যঈফ হাদীসের বর্ণনা ও আমলের অবকাশ রেখেছেন। অতএব, যঈফ শব্দটি দেখেই কোনো হাদীসকে এক কথায় ‘অযোগ্য’ বা ‘জাল’ সাব্যস্ত করা হাদীসশাস্ত্রের পরিভাষা ও পদ্ধতির প্রতি সুবিচার নয়।

যঈফ হাদীসের সংজ্ঞা:যে হাদীসে সহীহ বা হাসান হাদীসের নির্ধারিত শর্তসমূহ পূর্ণরূপে বিদ্যমান থাকে না, মুহাদ্দিসীনের পরিভাষায় তাকে যঈফ (ضعيف) হাদীস বলা হয়। রাবির বিশ্বস্ততা বা স্মরণশক্তির ঘাটতি, সনদের বিচ্ছিন্নতা, বর্ণনায় অসঙ্গতি কিংবা কোনো সূক্ষ্ম সনদগত বা মতনগত ত্রুটি—এ ধরনের এক বা একাধিক কারণে কোনো হাদীস যঈফ হিসেবে পরিগণিত হতে পারে।

সুতরাং, ‘যঈফ’ একটি হাদীস-সমালোচনামূলক পরিভাষা; ‘জাল’ তার সমার্থক নয়। এই মৌলিক পার্থক্যটুকু বোঝাই হাদীসশাস্ত্রের আলোচনায় পরিমিতি ও ন্যায়বোধের প্রথম শর্ত।

যঈফ (ضعيف) হাদীস কি আমলযোগ্য?

বর্তমানে আমাদের অনেক ভাইকে দেখা যায় তারা যখন কোন হাসীসের ব্যাপারে জানতে পারেন তা যঈফ তখন ভ্রকুঞ্চিত করেন। কেমন যেন হাদীসটিকে অযোগ্যর কাতারে ফেলে দেন। অথচ অনেক ক্ষেত্রে যঈফ হাদীসের উপর আমল করা ওয়াজিব। শুধু তাই নয় বরং কোন কোন ক্ষেত্রে যঈফ হাদীস কুরআনের আয়াতকে পর্যন্ত রহিত করে দিয়েছে। চলমান প্রবন্ধটিতে আমরা যঈফ হাসীস সংক্রান্ত কয়েকটি হুকুমের পর্যালোচনা করব। প্রথমে হুকুমগুলো শিরোনাম উল্লেখ করে পরবর্তিতে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ।

১। কোন বিষয়ে যঈফ হাদীস ব্যতীত অন্য কোন নস (দলীল) পাওয়া না গেলে তা-ই একমাত্র অবলম্বন।

২। কোন যঈফ হাদীসকে উম্মত যখন কবূলের দৃষ্টিকোন থেকে গ্রহণ করে তখন তার উপর আমল করা ওয়াজিব হয়ে যায়।

৩। ফাযায়েলে আমালে যঈফ হাদীস গ্রহণ করতে কোন অসুবিধা নেই। তবে এর জন্য তিনটি শর্ত রয়েছে। আর ক্ষেত্র বিশেষে আহকামেও যঈফ হাদীসের উপর আমল করা হয়। যেমনটি প্রথম দুই শিরোনাম দ্বারা স্পষ্ট হয়ে গিয়েছে।

৪। কোন যঈফ হাদীস একাধিক সনদে বর্ণিত হওয়ার দ্বারা তা হাসান লি-গাইরিহী এর পর্যায়ে পৌce যায়।

যয়ীফ হাদীস আমলযোগ্য হওয়ার আরো কিছু বর্ণনাঃ

১। কোন বিষয়ে যঈফ হাদীস ব্যতীত অন্য কোন নস (দলীল) পাওয়া না গেলে তা-ই একমাত্র অবলম্বনঃ

আল্লামা সুয়ূতী (رحمة الله عليه) মুহাম্মাদ ইবনে সাদ আল বাওয়ারদী(رحمة الله عليه) থেকে বর্ণনা করেনঃ “ইমাম নাসাঈর মাযহাব ছিল তিনি প্রত্যেক ঐ ব্যক্তির হাদীস আনতেন যাকে তরক করার ব্যপারে মুহাদ্দিসীনে কেরাম একমত হননি। ইবনে মানদাহ বলেন, অনুরূপভাবে ইমাম আবূ দাউদ ও তার পন্থা অবলম্বন করেছেন। তিনি দুর্বল সনদের হাদীস (তার সুনানে) নিয়ে আসেন যখন তিনি কোন অধ্যায় যঈফ সনদ ব্যতীত অন্য কোন হাদীস না পান। কেননা তার নিকট যঈফ সনদ মানুষের কিয়াস থেকে উত্তম। আর এটা ইমাম আহমাদ (رحمة الله عليه) এরও মত। তিনি বলেছেন যঈফ হাদীস আমার নিকট মানুষের কিয়াসের চেয়ে অধিক পছন্দনীয়”। (আল্লামা সুয়ূতী, তাদবীবুর রাবী, পৃষ্ঠা ৯৭)

হাফেয সাখাবী (رحمة الله عليه) ফাতহুল মুগীছে বলেনঃ অর্থঃ ইমাম আহমাদ (رحمة الله عليه) যঈফ হাদীস দ্বারা দলীল পেশ করেন যখন তিনি কোন অধ্যায়ে উক্ত হাদীস ছাড়া অন্য হাদীস না পান। ইমাম আবু দাউদও তার পদাঙ্ক অনুসরণ করেছেন। তারা উভয়েই হাদীসকে যুক্তি ও কিয়াসের উপর প্রাধান্য দিয়েছেন। ইমাম আবু হানীফার (رحمة الله عليه) ব্যাপারেও অনুরূপ বলা হবে। আর ইমাম শাফেয়ী (رحمة الله عليه) মুরসাল রেওয়ায়েত দ্বারা দলীল পেশ করেন যখন তিনি তা ছাড়া অন্য কোন রেওয়ায়েত না পান। (হাফেয সাখবী, ফাতহুল মুগীছ, পৃষ্ঠা ১২০)

আল্লামা ইবনুল কাইউম হাম্বলী (رحمة الله عليه) বলেনঃ “ইমাম আহমাদ (رحمة الله عليه) যখন কোন অধ্যায়ে কোন আছার পান না, কোন সাহাবীর বক্তব্য পান না বরং এমন যঈফ হাদীস পান যার বিপরীতে উম্মতের ইজমা বর্ণিত হয়নি তখন তার নিকট উক্ত যঈফ হাদীসের উপর আমল করাই উত্তম কিয়াসের চেয়ে। ইমামদের মধ্য হতে এমন কেই নেই যে যিনি এই মুলনীতিতে একমত নন। তাদের মধ্য হতে একজনও এমন নেই যে যিনি যঈফ হাদীসকে কিয়াসের উপর প্রাধান্য দেন না। যেমন ইমাম আবু হানীফা (رحمة الله عليه) নামাযে উচ্চস্বরে হাসলে উযূ ভেঙ্গে যাওয়ার হাদীসকে প্রাধান্য দিয়েছেন যুক্তির উপর। অথচ সমস্ত মুহাদ্দিসীন হাদীসটি যঈফ হওয়ার ব্যাপারে একমত। নাবীযে তামার (খেজুর ভিজিয়ে রাখা পানি) দ্বারা উযূর হাদীসকে প্রধান্য দিয়েছেন যুক্তির উপর। অথচ অধিকাংশ মুহাদ্দিসীন তা যঈফ বলেছেন। “হায়েযের সর্বোচ্চ সীমা দশ দিন” এই হাদীসকে কিয়াসের উপর প্রাধান্য দিয়েছেন। অথচ সর্বসম্মতিক্রমে তা যঈফ। “দশ দিরহামের নীচে মোহর নেই” এই হাদীসকে যুক্তির উপর প্রাধান্য দিয়েছেন। অথচ মুহাদ্দিসীনে কেরাম হাদীসটি যঈফ হওয়ার ব্যপারে একমত। বরং অনেকে মওযূ বলেছেন। অনুরূপভাবে ইমাম শাফেয়ী (رحمة الله عليه) নিষিদ্ধ সময়ে মক্কায় নামায জায়েয হওয়ার হাদীসকে প্রাধান্য দিয়েছেন। অথচ তা যঈফ ও কিয়াস পরিপন্থী। তার এক মত অনুযায়ী “কেউ নামাযে বমি করলে বা নাক দিয়ে রক্ত পড়লে সে যেন উযূ করে পূর্বের নামাযের উপর বেনা করে” এই হাদীসকে প্রাধান্য দিয়েছেন যুক্তির উপর। অথচ হাদীসটি যঈফ এবং মুরসাল। ইমাম মালেক (رحمة الله عليه) মুরসাল, মুনকতে (যার সনদে বিচ্ছিন্নতা রয়েছে), বালাগাত এবং সাহাবায়ে কেরামের বক্তব্যকে প্রাধান্য দেন কিয়াসের উপর। আর ইমাম আহমাদ বিন হাম্বল (رحمة الله عليه) যখন কোন বিষয়ে দলীল খুজে পান না এবং সাহাবায়ে কেরামের বা তাদের কারো বক্তব্য পান না এবং কোন যঈফ বা মুরসাল রেওয়ায়েতও পান না তখন পঞ্চম মূলনীতি কিয়াসের প্রতি ধাবিত হন “। (ইবনুল কাইউম হাম্বলী, ইলামুল মুওয়াক্কিয়ীন ১/৩১ (انتهي بتقديم و تاخير))

ইবনে হাযম (رحمة الله عليه) বলেনঃ

وأصحاب أبي حنيفة مجمعون على أن مذهب أبي حنيفة أن ضعيف الحديث أولى عنده من القياس إذا لم يجد في الباب غيره

“সমস্ত হানাফী উলামায়ে কেরাম এ বিষয়ে একমত যে, ইমাম আবূ হানীফাহ (رحمة الله عليه) এর মাযহাব হল, কিয়াস করার চেয়ে যঈফ হাদীসের উপর আমল করা তার নিকট উত্তম যখন তিনি উক্ত হাদীস ছাড়া অন্য কিছু পান না”। (আন নুকাত আলা ইবনুস সালাহ ২/৩১৯ (শামেলা))

ইবনে হাযম (رحمة الله عليه)অন্যত্র বলেনঃ

“ইমাম আবু হানীফা (رحمة الله عليه) বলেছেন আল্লাহ তা’য়ালার রাসূল(ﷺ) থেকে বর্ণিত যঈফ হাদীস আমার নিকট কিয়াসের চেয়ে উত্তম। তা থাকা অবস্থায় কিয়াস করা জায়েয নেই”। (আল ইহকাম ফি উছূলিল আহকাম ৭/৫৪)

উপরের আলোচনা থেকে এটা স্পষ্ট যে, আয়িম্মায়ে কেরাম এবং মুহাদ্দিসীনদের মুলনীতি হল কোন বিষয়ে তারা যঈফ হাদীস পেলে যুক্তির পিছনে পড়েন না। বরং উক্ত বিষয়ে অন্য কোন দলীল পাওয়া না গেলে তা-ই একমাত্র অবলম্বন। কেননা রাসূলুল্লাহ (ﷺ)র যঈফ হাদীস ও মানুষের যুক্তি ও বিবেকের অনেক উর্দ্ধে। তাই আল্লাহ তাআলার রাসূল (ﷺ) থেকে যঈফ সনদে বর্ণিত কোন হাদীস বা বুখারী মুসলিমের বাইরে কোন হাদীসের প্রতি অবজ্ঞা প্রদর্শন পূর্ববতি সমস্ত মুহাদ্দিসীনদের তরীকা পরিপন্থী। যার সামান্যতম বিবেক আছে তার জন্য এটা শোভনীয় নয়। বিশেষভাবে যখন উক্ত বিষয়ে অন্য কোন হাদীস পাওয়া যায় না।

২। কোন যঈফ হাদীসকে উম্মত যখন কবূলের দৃষ্টিকোন থেকে গ্রহণ করে তখন তার উপর আমল করা ওয়াজিব হয়ে যায়।

কখনও কখনও কোন হাদীসের প্রতি সহীহ হওয়ার হুকুম লাগানো হয় যখন তা উম্মত (এর আয়িম্মায়ে কেরাম ও মুহাদ্দিসীন) কবূলের দৃষ্টিতে গ্রহণ করে। যদিও তার কোন সহীহ সনদ না থেকে থাকে। হাফেয সাখাবী (رحمة الله عليه) ফাতহুল মুগীছে বলেনঃ

إذا تلقت الأمة الضعيف بالقبول يعمل به على الصحيح حتى أنه ينزل منزلة المتواتر في أنه ينسخ المقطوع به ولهذا قال الشافعي رحمه الله في حديث لا وصية لوارث إنه لا يثبته أهل الحديث ولكن العامة تلقته بالقبول وعملوا به حتى جعلوه ناسخا لآية الوصية له

উম্মত যখন কোন যঈফ হাদীসকে কবূলের দৃষ্টিতে গ্রহণ করে তখন তার উপর আমল করা হবে বিশুদ্ধ মত অনুযায়ী। এমনকি তা মুতাওয়াতের এর পর্যায়ে পৌچه যায়। ফলে তা অটাক্যভাবে প্রমাণীত কোন বিষয়কেও রহিত করে দেয়। এজন্যই ইমাম শাফেয়ী (رحمة الله عليه) “ওয়ারিসের জন্য কোন ওসিয়ত নেই” এই হাদীসের ব্যপারে বলেছেন মুহাদ্দিসীনে কেরাম উক্ত হাদীসটি সহীহ সনদে মেনে নেননি। তবে উম্মত তা গ্রহণ করেছে এবং তার উপর আমল করেছে। এমনকি কুরআ্নের ওসিয়তের আয়াতকে পর্যন্ত তা রহিত করে দিয়েছ “। (হাফেয সাখাবী, ফাতহুল মুগীছ, পৃষ্ঠা ১২০)

আল্লামা সুয়ূতী (رحمة الله عليه) বলেন- “ইবনু আব্দিল বার তার ইস্তেযকার নামক কিতাবে যখন তিরমিজী (رحمة الله عليه) এর এই বক্তব্য বর্ণনা করেন, ইমাম বুখারী সুমুদ্রের হাদীসকে সহীহ বলেছেন “তার পানি পবিত্র” অথচ মুহাদ্দিসীনগণ এ ধরনের সনদকে সহীহ বলেন না ’ তখন বলেন তবে হাদীসটি আমার নিকট সহীহ কেননা উলামায়ে কেরাম তা কবূলের দৃষ্টিতে গ্রহণ করেছেন”। (আল্লামা সুয়ূতী, তাদরীবুর রাবী, পৃষ্ঠা ২৫)

আল্লামা সুয়ূতী (رحمة الله عليه) আরো বলেন “হাদীসটি তিরমিজী (رحمة الله عليه) এনেছেন এবং বলেছেন ইমাম আহমাদ সহ অন্যরা হুসাইনকে যঈফ বলেছেন। আহলে ইলমদের নিকট উক্ত হাদীসের উপর আমল জারী রয়েছে। একথা দ্বারা তিরমিজী (رحمة الله عليه) এদিকে ইশারা করেছেন যে, হাদীসটি উলামাদের সমর্থনে শক্তিশালী হয়েছে। আর অনেকেই স্পষ্টভাবে একথা উল্লেখ করেছেন আহলে ইলমদের কোন হাদীসের সপক্ষে বক্তব্যই হাদীস সহীহ হওয়ার দলীল। যদিও তার নির্ভরযোগ্য কোন সনদ না থেকে থাকে”। (আত-তাআক্কুবাত, পৃষ্টা ১২)

অন্যত্র আল্লামা সুয়ুতী (رحمة الله عليه) বলেন ”যখন মানুষ কোন হাদীসকে কবূলের দৃষ্টি কোন থেকে গ্রহণ করে তখন উক্ত হাদীসকে সহীহ হওয়ার ফয়সালা দেওয়া হয়। যদিও তার কোন সহীহ সনদ না থেকে থাকে”। (তাদরীবুর বারী, পৃষ্ঠা ২৪)

হাফেয ইবনে হাজার আসকালানী (رحمة الله عليه) বলেনঃ “কোন হাদীস কবূল হওয়ার গুনাবলীর মধ্য হতে একটি হল হাদীসের বিষয়বস্তুর উপর উলামায়ে কেরাম আমলের ব্যপারে একমত হবেন। এমন হাদীসকে কবূল করা হবে এমনকি তার উপর আমল করা ওয়াজিব। আয়িম্মায়ে উছুলের একটি জামাআত এমনটি বলেছেন। তার উদাহরণ সমূহের মধ্য থেকে হল, ইমাম শাফেয়ী (رحمة الله عليه) এর বক্তব্য নাপাকী পানিতে প্রবেশের দ্বারা নাপাক হওয়ার ব্যপারে যখন পানির স্বাদ বা গন্ধ বা রং পরিবর্তন হয়ে যায়, তা রাসূলুল্লাহ (ﷺ) থেকে এমন সূত্রে বর্ণিত যা মুহাদ্দিসীনগণ (আমলযোগ্য) সাব্যস্ত করেন না। অথচ এটাই সকলের মত। উলামাদের এ বিষয়ে কোন মতবিরোধ আমার জানা নেই“। (আল ইফসা আলা নুকাতি ইবনুস সালাহ)

আল্লামা ইবনুল কায়্যিম হাম্বলী (رحمة الله عليه) কিতাবুর রূহ এ মৃত ব্যক্তিকে কবরে তালকীনের ব্যপারে মু’জামে তাবারানীর একটি হাদীস উল্লেখ করে বলেন, হাদীসটি যদিও (সহীহ সূত্রে) প্রমাণীত নয় তবে সকল যুগে ও সকল শহরে হাদীসটির উপরে কোন আপত্তি ছাড়াই আমল চালু থাকা হাদীসটির উপর আমলের জন্য যথেষ্ট।

এর পূর্বে তিনি বলেন ইমাম আহমাদকে (رحمة الله عليه) এ আমলের ব্যপারে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি এটাকে উত্তম বলেছেন এবং উক্ত হাদীসের উপর উম্মতের আমলকে দলীল হিসেবে পেশ করেছেন। (কিতাবর রূহ, পৃষ্ঠা ১৪)

মুহক্কিক ইবনুল হুমাম (رحمة الله عليه) ফাতহুল ক্বদীরে বলেনঃ

وَمِمَّا يُصَحِّحُ الْحَدِيثَ أَيْضًا عَمَلُ الْعُلَمَاءِ عَلَى وَفْقِهِ وَقَالَ مَالِكٌ شُهْرَةُ الْحَدِيثِ بِالْمَدِينَةِ تُغْنِي عَنْ صِحَّةِ سَنَدِهِ

“কোন হাদীসের স্বপক্ষে উলামায়ে কেরামের আমল হাদীসটিকে সহীহ সাব্যস্ত করার একটি কারণ। আর ইমাম মালেক (رحمة الله عليه) বলেন কোন হাদীস মদীনাতে প্রসিদ্ধ হওয়া তার সনদ সহীহ হওয়াকে বেনিয়াজ করে দেয়”।(ফাতহুল ক্বাদীর ৩/১৪৩)

নিম্নে এমন কিছু হাদীস দেওয়া হল যেগুলো সনদের দিক দিয়ে দূর্বল তবে উম্মত তা কবুলের দৃষ্টিকোন থেকে গ্রহণ করেছে এবং তার উপর আমল চালু রেখেছে –

ক) من ذرعه قىء وهو صائم فليس عليه قضاء وإن استقاء فليقض

যার রোযা অবস্থায় অনিচ্ছাকৃত বমি হয়ে যায় তার (রোযা) ক্বাযা করতে হবে না। আর যদি ইচ্ছাকৃত বমি করে তবে সে যেন ক্বাযা করে নেয়। (সুনানে আবূ দাউদ, হাদীস নং ২৩৮২)

হাফেয ইবনে হাজার ফাতহুল বারীতে বলেন বুখারী (رحمة الله عليه) তারিখে কাবীরে হাদীসটি বর্ণনা করেছেন এবং বলেছেন হাদীসটি সহীহ নয়।

হাদীসটি চার সুনানের ইমাম এবং হাকেম নাইসাবূরী ঈসা বিন ইউনুসের সনদে বর্ণনা করেছেন। ইমাম তিরমিজী বলেছেন হাদীসটি গরীব। ঈসা বিন ইউনুস ব্যতীত অন্য কোন সূত্রে হাদীসটি আমার জানা নেই। আমি বুখারীকে তার ব্যপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন আমি তাকে মাহফূজ মনে করি না। হাদীসটিকে ইবনে মাজাহ এবং হাকেম হাফস বিন গিয়াসের সূত্রে বর্ণনা করেছেন। অবশেষে তিরমিজী বলেন হাদীসটি আবূ হুরাইরা (رضى الله عنه) থেকে একাধিক সূত্রে বর্ণিত আছে। তার সনদ সহীহ নয়। তবে উলামাদের আমল তার উপরই জারী রয়েছে। (সুনানে তিরমিজী, হাদীস নং ৭২০)

খ) “ইয়ালা ইবনে মুররাহ তার পিতা থেকে তিনি তার দাদা থেকে বর্ণনা করেন আমরা কোন一 সফরে রাসূলুল্লাহ (ﷺ)র সাথে ছিলাম। অতঃপর নামাযের সময় হলে বৃষ্টি বর্ষিত হল। আকাশ থেকে পানি এবং নিচ থেকে কাদা। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) নামায প্রস্তুত করলেন এবং ছাওয়ারীতে একটু এগিয়ে গেলেন। অতঃপর তাদেরকে নিয়ে ইশারায় নামায আদায় করলেন। আর সিজদায় রুকূ থেকে একটু বেশী ঝুকলেন”। (সুনানে তিরমিজী, হাদীস নং ৪১১)

হাদীসটিকে বাইহাক্বী, ইবনুল আরবী ও ইবনে কাত্তান যঈফ বলেছেন। ইমাম তিরমিজী বলেন তবে হাদীসটির উপর উলামায়ে উম্মতের আমল চালু রয়েছে। আর ইমাম আহমাদ ও ইসহাকও এমনটি বলেছেন।

গ) عن سراقة بن مالك قال حضرت رسول الله صلى الله عليه و سلم يقيد الأب من ابنه ولا يقيد الابن من أبيه

অর্থঃ হযরত সুরাকা বিন মালেক (رضى الله عنه) থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূলুল্লাহ (ﷺ) র নিকট উপস্থিত ছিলাম। তিনি পিতাকে সন্তান থেকে দিয়ত দিচ্ছিলেন। কিন্তু সন্তানকে পিতা থেকে দিয়ত দিচ্ছিলেন না। (সুনানে তিরমিজী, হাদীস নং ১৩৯৯)

ইমাম তিরমিজী বলেন হাদীসটির সনদ সহীহ নয়। হাদীসটির মধ্যে এযতেরাব রয়েছে। তবে আহলে ইলমদের আমল উক্ত হাদীসের উপর চালু রয়েছে যে, পিতা তার সন্তানকে হত্যা করলে কেসাস নেওয়া হয় না এবং অপবাদ দিলে শাস্তি প্রয়োগ করা হয় না।

ঘ) القاتل لا يرث “হত্যাকারী মীরাছ পায় না”।( সুনানে তিরমিজী, হাদীস নং ২১০৯)

ইমাম তিরমিজী বলেন হাদীসটি সহীহ নয়। উল্লেখিত সূত্র ব্যতীত হাদীসটি অন্য কোন ভাবে জানা যায় না। তবে আহলে ইলমদের আমল উক্ত হাদীসটির অনুকুলে।

উপরে আলোচনা থেকে একথা স্পষ্ট যে, যখন কোন হাদীসকে অধিকাংশ মুহাদ্দিসীন যঈফ সাব্যস্ত করেন আর কিছু মুহাদ্দিসীন সহীহ সাব্যস্ত করেন তখন হাদীসটি সহীহ সাব্যস্তকরণে যারা যঈফ বলেছেন তাদের বক্তব্য কোন প্রভাব ফেলবে না। কেননা যারা হাদীসটিকে যঈফ সাব্যস্ত করেছেন তারা এই দিকটি বিবেচনা করেছেন যে হাদীসটির সনদ সমূহের মধ্য থেকে কোন সনদই আপত্তি থেকে খালি নয়। আর যারা হাদীসটিকে সহীহ বলেছেন তারা উম্মতের হাদীসটিকে কবূলের দৃষ্টিতে গ্রহণ করা এবং হাদীসটির সনদগুলোর সমষ্টিগত বিচারে তা বলেছেন।

বরং আমাদের নিকট কোন হাদীসকে উম্মত কবূলের দৃষ্টিতে গ্রহন করলে তা মুতাওয়াতের এর পর্যায়ে পৌছে যায়। আল্লামা জাসসাস (رحمة الله عليه) আহকামুল কুরআনে বলেন-

وقد استعملت الأمة هذين الحديثين في نقصان العدة، وإن كان وروده من طريق الآحاد، فصار في حيز التواتر; لأن ما تلقاه الناس بالقبول من أخبار الآحاد فهو عندنا في معنى المتواتر لما بيناه في مواضع،

“এই দুটি হাদীসকে উম্মত আমলে নিয়েছেন যদিও তা খবরে ওয়াহেদের (একক সূত্রের) ভিত্তিতে বর্ণিত হয়েছে। এটা মুতাওযাতের এর মত হয়ে গিয়েছে। কেননা কোন খবরে ওয়াহেদকে যখন উম্মত কবূলের দৃষ্টিতে গ্রহণ করে তখন তা মুতাওয়াতের এর পর্যায়ে পৌছে যায়। এর কারণে আমার একাধিক স্থানে বর্ণনা করেছি। (আহকামুল কুরআন, জাসসাস ১/৩৮৬)

মুহাদ্দিস আনওয়ার শাহ কাশ্মীরী (رحمة الله عليه) বলেন-

وهذا الحديثُ ضعيفٌ باتفاق مع ثبوت حُكْمه بالإِجماع وذهب بعضُهم إلى أن الحديثَ إذا تأيَّد بالعملِ ارتقى من حال الضَّعْف إلى مرتبة القبول قلت: وهو الأَوْجَهُ عندي وإن كَبُر على المشغوفِين بالإِسناد اعتبارُ الواقع عندي أولى مِن المَشْي على القواعد (انتهي بتقديم و تاخير يسير)

“ওয়ারিশের জন্য কোন ওসিয়ত নেই” হাদীসটি সর্বসম্মতিক্রমে যঈফ তবে তার হুকুম প্রমাণীত হওয়ার ব্যপারে সকলে একমত। তিনি আরো বলেন উলামাদের একটি দল বলেছেন কোন হাদীস যখন (উম্মতের) আমল দ্বারা শক্তিশালী হয় তখন তা দূর্বল অবস্থা থেকে কবূলের স্তরে পৌছে যায়। আর এটাই আমার নিকট অধিক পছন্দনীয়। যদিও তা যারা সনদ নিয়ে গবেষণা করেন তাদের জন্য ভারি হয়ে উঠে। বাস্তবতার বিবেচনা আমার নিকট নীতির উপর চলার চেয়ে উত্তম”। (ফয়জুল বারী ৩/৪০৯)

সার কথা কোন হাদীস সনদিক বিচারে যঈফ হলেই তা আমলযোগ্য নয় এটি একটি ভ্রান্ত ধারণা। বরং কোন হাদীস যঈফ হলেও যদি উম্মত তা কবূলের দৃষ্টিতে গ্রহণ করে অর্থাৎ যুগ যুগ ধরে উক্ত হাদীসের উপর উলামায়ে কেরামের আমল চালু থাকে তবে এটাই উক্ত হাদীসকে সহীহ সাব্যস্ত করবে। যেমনটি উপরে উল্লেখিত পাহাড় সমতুল্য এক ঝাক পূর্ববতি মুহাদ্দিসীনদের বক্তব্য দ্বারা স্পষ্ট হয়ে গিয়েছে।

৩। ফাযায়েলে আমালে যঈফ হাদীস গ্রহণ করতে কোন অসুবিধা নেই। তবে এর জন্য তিনটি শর্ত রয়েছে। আর ক্ষেত্র বিশেষে আহকামেও যঈফ হাদীসের উপর আমল করা হয়। যেমনটি প্রথম দুই শিরোনাম দ্বারা স্পষ্ট হয়ে গিয়েছে।

মাওলানা আব্দুল হাই লাখনাবী (رحمة الله عليه) বলেন, জেনে রাখা উচিত যে, সনদের প্রয়োজনীয়তার দিক দিয়ে আহকাম এবং গায়রে আহকাম (যা আহকামের সাথে সম্পৃক্ত নয়) উভয়টি বরাবর। যার কোন সনদ নেই তা ধর্তব্য নয়। তবে উভয়ের মাঝে কিছুটা পার্থক্য রয়েছে। আর তা হল হালাল হারাম সংক্রান্ত আহকামের হাদীসে কড়াকড়ি করা হয়। এবং অন্যান্য ক্ষেত্রে যঈফ সনদকে কবুল করা হয় কিছু শর্ত সাপেক্ষে যেগুলো উলামায়ে কেরাম বর্ণনা করেছেন। (আল-আজউবাতুল ফাযেলা, পৃষ্ঠা ৩৬)

ইমাম আহমাদ (رحمة الله عليه) সহ অন্যান্য মুহাদ্দিসীনে কেরাম বলেন-

إذا روينا في الحلال والحرام شددنا وإذا روينا في الفضائل ونحوها تساهلنا

“যখন আমরা হালাল – হারামে রেওয়ায়েত করি (সনদে খুব) কড়াকড়ি করি। আর যখন ফযীলাত ইত্যাদির ক্ষেত্রে রেওয়ায়েত করি শিথিলতা করি”।(হাফেয সুয়ূতী, তাদরীবুর রাবী ১/২৯৮)

ইমাম মোল্লা আলী কারী (رحمة الله عليه) বলেন, যঈফ হাদীস ফাযায়েলে আমালে গ্রহণযোগ্য সমস্ত বিজ্ঞ উলামায়ে কেরামের নিকট।

তিনি অন্যত্র বলেন, ফাযায়েলে আমালে যঈফ হাদীসের উপর সর্বসম্মতিক্রমে আমল করা হবে। এজন্যই আমাদের আয়িম্মায়ে কেরাম বলেছে, মাথা মাসেহ করা সুন্নাত অথবা মুস্তাহাব। (আলমাউজূআত, মোল্লা আলী কারী,পৃঃ ৭৩)

আল্লামা সুয়ূতী (رحمة الله عليه) বলেন, আমি ফাতোয়া দিয়েছি যে, রাসূলুল্লাহ (ﷺ)র মাতাকে তার জন্য জীবিত করা হয়েছিল এই মর্মে বর্ণিত হাদীসটি জাল নয়। যেমনটি হাফেযে হাদীসের একটি দল দাবী করেছেন। বরং তা ঐ পর্যাযের যঈফ হাদীস যাতে ফাযায়েলের ক্ষেতে বর্ণনা করতে শিথিলতা করা হয়। (আত তাযীম ওয়াল মিন্নাহ, সূয়ূতী, পৃষ্ঠা ২)

উক্ত হাদীসটির ব্যপারে তিনি অন্যত্র বলেন উলামায়ে কেরাম এক্ষেত্রে তার সনদের দুর্বলতাকে ক্ষমাযোগ্য মনে করেন এবং ফাযায়েল ও মর্যাদার অধ্যায়ে যা সহীহ নয় এমন হাদীসের আনয়ন গ্রহনযোগ্য মনে করেন। (আল-মাকামাতুস সুনদুসিয়্যাহ, সূয়ূতী, পৃষ্ঠা ৫)

হাফেয ইরাক্বী (رحمة الله عليه) বলেন, যা জাল নয় তার সনদে শিথিলতা করা উলামায়ে কেরাম জায়েয বলেছেন এবং আহকাম ও আকায়েদ ব্যতীত অন্যান্য ক্ষেত্রে তার দুর্বলতা উল্লেখ করা ছাড়াই বর্ণনা করার অনুমতি দিয়েছেন। বরং ফাযায়েলে আমাল, ঘটনা, ওয়াজ ইত্যাদি বিষয়ের তারগীব ও তারহীবে অনুমতি দিয়েছেন। আর যদি তা হালাল – হারাম সম্বলিত আহকামে শরইয়্যাহ এর মধ্যে হয় অথবা আকায়েদে হয় যেমন আল্লাহ তাআলার ছিফাত এবং তার জন্য যা সম্ভব ও অসম্ভব ইত্যাদি তবে তারা তাতে শিথিলতা করেন না। ইমামদের মধ্য থেকে যারা এমনটি বলেছেন তাদের অন্যতম হলেন আব্দুর রহমান ইবনে মাহদী, আহমাদ ইনবে হাম্বল এবং আব্দুল্লাহ ইবনে মুবারাক সহ অন্যান্যরা। (শরহু আল ফিয়াতিল হাদীস, হাফেয ইরাক্বী, ২/২৯১)

আল্লামা নববী (رحمة الله عليه) বলেন-

ويجوز عند أهل الحديث وغيرهم التساهل في الأسانيد ورواية ما سوى الموضوع من الضعيف والعمل به من غير بيان ضعفه في غير صفات الله تعالى والأحكام

“হাদীস বিশারদকারীদের নিকট যঈফ সনদ সমূহে শিথিলতা করা এবং জাল ছাড়া দুর্বল হাদীসের দুর্বলতা উল্লেখ করা ব্যতীত বর্ণনা করা জায়েয। আর তার উপর আমল করা বৈধ। যখন তা আহকাম এবং আল্লাহ তা’য়ালার ছিফাতের ব্যাপারে না হয়”। (তাক্বরীবে নববী, পৃষ্ঠা ১৯৬)

তবে এ কথাও স্বতসিদ্ধ যে ফাযায়েলে আমালে সকল প্রকার দুর্বল হাদীস গ্রহণযোগ্য নয়। বরং এর একটি সহনীয় মাত্রা রয়েছে। উলামায়ে কেরাম যঈফ হাদীস ফাযায়েলে আমালে গ্রহণযোগ্য হওয়ার জন্য তিনটি শর্ত উল্লেখ করেছেন।

হাফেয সাখাবী (رحمة الله عليه) বলেন-

سمعت شيخنا ابن حجر مرارا يقول شرائط العمل بالحديث الضعيف ثلاثة

الأول متفق عليه وهوأن يكون الضعف غير شديد كحديث من انفرد من الكذابين والمتهمين ممن فحش غلطه

والثاني أن يكون مندرجا تحت أصل عام فيخرج ما يخترع بحيث لا يكون له أصل أصلا

والثالث أن لا يعتقد عند العمل ثبوته لئلا ينسب إلى النبي {صلى الله عليه وسلم} ما لم يقله

“আমি আমার শায়েখ ইবনে হাজার আসক্বালানীকে বহুবার বলতে শুনেছি যঈফ হাদীসের উপর আমলের জন্য তিনটি শর্ত রয়েছে।

এক. সর্বস্বীকৃত আর তা হল দুর্বলতা মারাত্মক পর্যায়ের হতে পারবে না। এর দ্বারা ঐ সকল (দুর্বল) রেওয়ায়েত বের হয়ে গেল যা একক ভাবে কোন মিথ্যুক, অপবাদ আরোপকৃত ব্যক্তি এবং যার ভুল বেশী হয় এমন ব্যক্তি রেওয়ায়েত করে।

দুই. সাধারণ কোন মূলনীতির অন্তর্ভুক্ত হবে। এর ফলে ঐ সকল উদ্ভাবন বের হয়ে গেল যার শরীআতে কোন ভিত্তি নেই।

তিন. তার উপর আমল করার সময় (অকাট্যভাবে) তা প্রমানীত হওয়ার বিশ্বাস না রাখা। যাতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি এমন কিছু সম্বন্ধ যুক্ত না করা হয় যা তিনি বলেন নি। (আল কওলুল বদী, হাফেয সাখাবী পৃষ্ঠা ১৯৫)

উপরের আলোচনা থেকে একথা প্রতীয়মান হয় যে আহকাম ও আকায়েদ ব্যতীত অন্যান্য ক্ষেত্রে শর্তসাপেক্ষে যঈফ হাদীস গ্রহণযোগ্য। বিশেষভাবে ফাযায়েলের ক্ষেত্রে।

বরং আহকামেও যঈফ হাদীসের উপর আমল করা হয় যখন তার মধ্যে সতর্কতা থাকে। আর পূর্বে আলোচনা করা হয়েছে যে কোন যঈফ হাদীসকে উত্তত যখন কবুলের দৃষ্টিতে গ্রহণ করে তখন তা সহীহ এর কাতারে চলে যায় এবং তার উপর আমল করা ওয়াজিব হয়ে যায়।

কিন্তু আফসোসের বিষয় আমাদের মধ্যে এক শ্রেণীর তথাকথিত শিক্ষিত সমাজ যারা স্বাধীনচেতা, ব্যক্তিগতভাবে লেখাপড়া করেই দ্বীন পেতে চায় এবং দ্বীনের কর্ণধার হতে চায় তারা যখন কোন হাদীসের ব্যপারে যঈফ শব্দটি শুনতে পায়, তাদের চেহারা পাল্টে যায়। তারা মনে করে যঈফ হাদীসকে সর্বদা ছেড়ে দেওয়াই অটল একটি সিদ্ধান্ত। অথচ এটা পূর্ববতি এবং পরবর্তি সকল উলামা এবং মুহাদ্দিসীনদের মূলনীতি পরিপন্থি। এক্ষেত্রে মুহাদ্দিস আনওয়ার শাহ কাশ্মীরী এর একটি উক্তি তার অন্যতম যোগ্য শাগরেদ আল্লামা ইউসূফ বানূরী নকল করেছেন। তিনি বলতেন “সনদের প্রয়োজনীয়তা এ জন্য যে যাতে দ্বীনের মধ্যে এমন জিনিস প্রবেশ করতে না পারে যা দ্বীনের অন্তভুক্ত নয়। এজন্য না যে, যারা সনদ নিয়ে গবেষণা করেন তাদের কর্মে প্রমানীত বিষয় দ্বীন থেকে বের হয়ে যায়”।

অর্থাৎ সনদ নিয়ে আলোচনা এবং গবেষণা আমাদের পূর্ববর্তিগণ এজন্য করেছেন যাতে বানোয়াট জিনিস দ্বীনে প্রবেশ করতে না পারে। তাদের উদ্দেশ্য এটা ছিল না যে দ্বীনী বিষয়কে দ্বীন থেকে বের করে দেওয়া।

৪। কোন যঈফ হাদীস একাধিক সনদে বর্ণিত হওয়ার দ্বারা তা হাসান লি-গাইরিহী এর পর্যায়ে পৌছে যায়।

আল্লামা যাফর আহমাদ ওসমানী (رحمة الله عليه) বলেন কোন যঈফ হাদীস যখন একাধিক সনদে বর্ণিত হয় যদিও তার ভিন্ন একটি মাত্র সনদ থাকে তবে সমষ্টিগত বিচারে হাদীসটি হাসানের মর্যাdann পৌছে যায় এবং তা দলীল হিসেবে পেশ করার যোগ্য হয়। – যফর আহমাদ ওসমানী, কাওয়ায়িদ ফি উলূমিল হাদীস, পৃষ্ঠা ৭৮

আল্লামা সূয়ূতী (رحمة الله عليه) বলেন-

ولا بدع في الاحتجاج بحديث له طريقان لو أنفرد كل منهما لم يكن حجة كما في المرسل إذا ورد من وجه آخر مسند

“যে হাদীসের দুটি সনদ রয়েছে তা দ্বারা দলীল পেশ করতে দোষণীয় কিছু নেই যদিও পৃথকভাবে প্রত্যেকটি সনদ দলীল হিসেবে পেশের যোগ্য না হয়। যেমন মুরসালের ক্ষেত্রে যখন তা ভিন্ন একটি সংযুক্ত সনদে বর্ণিত হয় (তখন তা গ্রহণযোগ্য)”।(তাদবীবুর রাবী, সুয়ূতী, পৃষ্ঠা ৯১)

তিনি অন্যত্র বলেন-

وكذا إذا كان ضعفها لإِرسال أو تدليس أو جهالة رجال زال بمجيئه من وجه آخر وكان دون الحسن لذاته

“যদি কোন হাদীসের দূর্বলতা এরসালের কারণে বা তাদলীসের কারণে বা রাবীর অবস্থা অজ্ঞতার কারণে হয় তবে ভিন্ন সনদে আসার দ্বারা উক্ত দূর্বলতা দূর হয়ে যাবে। তখন হাদীসটি (হাসান লি গাইরিহী হবে) হাসান লি জাতিহী হবে না”। (তাদবীবুর রাবী, সুয়ূতী পৃষ্ঠা ১০৪)

হাফেয ইবনে হাজার আসক্বালানী (رحمة الله عليه) বলেন-

متى توبع السيّئُ الحفظ بمعتبر كان يكون فوقَه أو مثله لا دونه وكذا المختلط الذي لم يتميز و المستور و الاسناد المرسل و كذا المدلس إذا لم يعرف المحذوف من إسناده صار حديثهم حسناً لا لذاته

“যার স্মরণশক্তিতে দূর্বলতা রয়েছে এমন কোন রাবীর সমর্থনে যখন উল্লেখযোগ্য কোন হাদীস পাওয়া যায় আর তা তার সমকক্ষ বা উপরে হয় তার নিচে না হয় অথবা উক্ত সমর্থন এমন রাবীর পাওয়া যায় যে গোলতাল পাকিয়ে ফেলে, একটি থেকে অন্যটি আলাদা করতে পারে না অথবা উক্ত সমর্থন কোন অজানা রাবীর বা মুরসাল সনদের বা কোন মুদাল্লাস সনদের পাওয়া যায় তখন তাদের হাদীস (যঈফের সীমা অতিক্রম করে) হাসান হয়ে যাবে। তবে হাসান লিযাতিহী নয় বরং হাসান লি-গাইরিহী”। (ইবনে হাজার, শরহে নুখবাহ, পৃষ্ঠা ৭৪,৭৫)।

আল্লামা শারানী (رحمة الله عليه) বলেন, প্রায় সকল মুহাদ্দিসীন যঈফ হাদীস দ্বারা দলীল পেশ করেন যখন তার একাধিক সনদ পাওয়া যায়। তারা কখনও উক্ত হাদীসকে সহীহের সাথে সম্পৃক্ত করেন কখনও হাসানের সাথে। (আল্লামা শারানী, আল-মীযান ১/৬৮)

আল্লামা তাক্বী উদ্দীন সুবকী (رحمة الله عليه) ইবনুস সালাহ এর উদ্ধুতি দিয়ে বলেন, এক প্রকার যঈফ হাদীস যার দূর্বলতা বর্ণনাকারীর স্মরণশক্তির দুর্বলতার কারণে হয়। অথচ বর্ণনাকারী সত্যবাদি এবং আমানতদার। আমরা যখন দেখব উল্লেখিত রাবী যা বর্ণনা করেছে তা ভিন্ন সনদে বর্ণিত রয়েছে তখন আমরা বুঝব তিনি সঠিক বর্ণনা করেছেন এবং উক্ত হাদীস আয়ত্ত করতে তার কোন ত্রুটি হয়নি। এরপর সুবকী (رحمة الله عليه) বলেন, কাজেই এই ধরণের কয়েকটি যঈফ হাদীস একত্রিত হয়ে যাওয়া শক্তিতে বৃদ্ধি করে। আর এর দ্বারা হাদীসটি হাসান বা সহীহ এর পর্যায়ে উন্নিত হয়। (শিফাউস সাকাম, পৃষ্ঠা ১১)

হাফেয ইবনে কাসীর (رحمة الله عليه) ইখতিসারু উলূমিল হাদীস নামক কিতাবের হাসান হাদীসের আলোচনায় বলেন-

قَالَ اَلشَّيْخُ أَبُو عَمْرٍو لَا يَلْزَمُ مِنْ وُرُودِ اَلْحَدِيثِ مِنْ طُرُقِ مُتَعَدِّدَةٍ أَنْ يَكُونَ حَسَنًا لِأَنَّ اَلضَّعْفَ يَتَفَاوَتُ فَمِنْهُ مَا لَا يَزُولُ وَمِنْهُ ضَعْفٌ يَزُولُ بِالْمُتَابَعَةِ كَمَا إِذَا كَانَ رَاوِيهِ سَيِّئَ اَلْحِفْظِ أَوْ رَوَى اَلْحَدِيثَ مُرْسَلًا فَإِنَّ اَلْمُتَابَعَةَ تَنْفَعُ حِينَئِذٍ وَيُرْفَعُ اَلْحَدِيثُ عَنْ حَضِيضِ اَلضَّعْفِ إِلَى أَوْجِ اَلْحُسْنِ أَوْ اَلصِّحَّةِ

“শায়েখ আবূ আমর উবনুস সলাহ বলেছেন কোন হাদীস একাধিক সনদে বর্ণিত হওয়ার দ্বারা তা হাসান হওয়া জরূরী নয়। কেননা দূর্বলতার একাধিক স্তর রয়েছে। এর মধ্যে কিছু দূর্বলতা একাধিক সনদে বর্ণিত হওয়ার দ্বারা দূর হয় না। আর কতক দূর্বলতা একাধিক সনদে বর্ণিত হওয়ার দ্বারা দূর হয়ে যায়। যেমন কোন দূর্বল হাদীসের বর্ণনাকারী যদি দূর্বল স্মৃতিশক্তির হয় অথবা হাদীসটি মুরসাল সনদে বর্ণিত হয় তখন ভিন্ন সনদে উক্ত হাদীসটিকে পাওয়া উল্লেখিত দূর্বল হাদীসকে উপকৃত করবে এবং হাদীসটি দূর্বলতার তলদেশ থেকে হাসান অথবা সহীহের শিখরে উঠে আসবে”। ( ইখতিসারু উলূমিল হাদীস, পৃষ্ঠা ৪৩)

সারকথা কোন হাদীসকে কোন একটি দূর্বল সনদে দেখেই তার বিষয় বস্তুকে দূবল বলে দেওয়া যাবে না। বরং উক্ত হাদীসটি একাধিক সনদে পাওয়া গেলে তা দূর্বলতা থেকে কেটে উঠে হাসান অথবা সহীহের পর্যায়ে পৌছে যায়। কেননা সেক্ষেত্রে একটি সনদ অপরটিকে মজবূত করে। যেমন হাফেয ইবনে হাজার (رحمة الله عليه) সিজদায়ে সাহূতে আত্তাহিয়্যাতু পড়বে কি না এ সংক্রান্ত আলোচনার শেষে বলেন-

لكن قد ورد في التشهد في سجود السهو عن بن مسعود عند أبي داود والنسائي وعن المغيرة عند البيهقي وفي اسنادهما ضعف فقد يقال أن الأحاديث الثلاثة في التشهد باجتماعها ترتقي إلى درجة الحسن

“তবে সিজদায়ে সাহূতে আত্তাহিয়্যাতু পড়া প্রসঙ্গে সুনানে নাসাঈ ও আবূ দাউদে ইবনে মাসউদ থেকে এবং সুনানে বাইহাক্বীতে মুগীরাহ থেকে রেওয়ায়েত রয়েছে। আর উভয় সনদে দুর্বলতা রয়েছে। তবে বলা হবে হাদীস তিনটি তাশাহহুদে সমষ্টিগতভাবে হাসানের স্তরে উন্নিত হয়”। (ফাতহুল বারী, ইবনে হাজার আসকালানী ৩/৯৯)

তবে একথাও স্বতসিদ্ধ যে সর্ব প্রকার দূর্বলতা একাধিক সনদ প্রাপ্তির দ্বারা দূর হয় না। বরং যে যঈফ হাদীসের দুর্বলতা কোন বর্ণনাকারীর স্মৃতিশক্তি জনিত ত্রুটি বা এ ধরণের অন্য কোন ত্রুটির কারণে হয় তা একাধিক সনদে পাওয়া যাওয়ার দ্বারা দূর হয়ে যায়। এবং হাদীসটি হাসানের স্তরে উন্নিত হয়। আর যদি দূর্বলতা কোন বর্ণনাকারীর মিথ্যার অপবাদ আরোপকৃত হওয়া বা এ ধরণের অন্য কোন সমস্যার কারণে হয় তবে সেই দুর্বলতা একাধিক সনদ দ্বারা দূর হবে না যেমনটি উলাময়ে কেরাম স্পষ্ট করে বলেছেন। (উলূমিল হাদীস, হাফেয ইবনুস সলাহ পৃষ্ঠা ৩৭)

যঈফ হাদীসের উপরে আমল করা মুস্তাহাবঃ

দ্বইফ বা দুর্বল হাদীস ফাযায়েলে আমলের জন্য গ্রহনযোগ্য তাতে মুহাদ্দিসীনগন ঐকমত পোষণ করেছেন। ইলমে হাদীসের এ নীতিমালাটি এখানে এ জন্য উল্লেখ করলাম বর্তমান কালের কিছু মানুষ দ্বইফ সনদের হাদীসের উপর আমল করা বৈধ নয় বলে দাবি করেছেন। আমরা যুগশ্রেষ্ঠ মুহাদ্দিসগনের অভিমত এর ভিত্তিতে দেখব যে যয়ীফ হাদীসের উপর আমল করা মুস্তাহাব।

অভিমত- ১-২ : এই হাদীস আমলযোগ্য তার ব্যাপারে হানাফী মাযহাবের অন্যতম ইমাম কামালুদ্দীন ইবনুল হুমায়ূন বর্ণনা করেন:

وروى الحاكم عنه – صلى الله عليه وسلم – «إن سركم أن تقبل صلاتكم فليؤمكم خياركم» فإن صح وإلا فالضعيف غير الموضوع يعمل به في فضائل الاعمال

ইমাম হাকেম (رحمة الله عليه) স্বীয় কিতাবে (মুস্তাদরেক) হুজুর (ﷺ) থেকে হাদিস বর্ণন করেছেন, “যদি তোমাদের অন্তর চায় যে, তোমাদের নামায কবুল  হোকক, তবে, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তিই যেন ইমাম হন। আলোচ্য হাদিস সহিহ হলে তো ভাল অন্যথায় হাদিসটি দ্বঈফ হতে পারে কিন্তু বানাওয়াট নয়, আর দ্বঈফ হাদিস অনুযায়ী আমল করা যাতে আমল বা ফজিলত প্রমাণের ক্ষেত্রে এমন হাদিস অবশ্যই দলীল।

(আল্লামা কামাল উদ্দীন ইবনে হুমাম : ফতহুল কাদীর, ১/৪৯, অধ্যায়, ইমামত, দারূল ফিকর ইলমিয়্যাহ, বয়রুত, লেবানন)

অভিমত – ৩ : ইমাম সৈয়দ আবু তালেব মক্কী (رحمة الله عليه) রচিত গ্রন্থ ‘কুউয়াতুল কুলুব’ কিতাবে লিখেন,

بعض ما يضعف به رواة الحديث وتعلل به أحاديثهم لا يكون تعليلا ولا جرحا عند الفقهاء ولا عند العلماء بالله تعالی مثل أن يكون الراوي مجهولا لإ يثاره الخمول، وقد ندب إليه أو لقلة الأتباع له إذ لم يقم لهم الأثرة عنه –

“এমন কিছু বিষয়, যেগুলাের কারণে হাদিস বর্ণনাকারীকে দুর্বল এবং তাদের বর্ণিত হাদিস সমূহকে সহিহ নয় বলে ঘোষণা দেয়া হয়। সম্মানিত ফিকহ বিশারদগণ ও ওলামা-ই-কেরাম সেগুলোকে দ্বঈফ বলার যোগ্য কিংবা ত্রুটিযুক্ত হিসেবে বিবেচন করেন না। যেমন বর্ণনাকারীর নাম উল্লেখ না থাকা বা অপরিচিত হওয়া কারণ,এমনও হতে পারে যে, বর্ণনাকারী নিজেই তার নাম গোপন করেছেন। নিজেকে প্রকাশ ও প্রচারে উৎসুক না হওয়ার বিষয়ে শরীয়াতে প্রমানিক দলীল রয়েছে। অথবা এ জন্যই তিনি ‘অপরিচিত হয়েছেন যে, তার ছাত্র সংখ্যা কিংবা অনুসারী সংখ্য একেবারে নগন্য। ফলে ব্যাপক হারে মানুষ তার থেকে হাদিস বর্ণনা করার সুযোগ পায়নি।” (কুউয়াতুল কুলুব-প্রথম খন্ড,পৃ.৩০০, দারুল কুতুব ইলমিয়্যাহ, বয়রুত)

অভিমত- ৪: আল্লামা মুফতী আমীমুল ইহসান (رحمة الله عليه) বলেন,

والضعيف غير الموضوع بانفراده يعمل عليه في الفضائل استحبابا ولا يحتج به في الأحكام نعم يكفى للاعتضاد الا اذا كان فيه الاحتياط

“দূর্বল হাদিস যদি কাল্পনিক না হয় যদিও তা একক রাবী কর্তৃক বর্ণিত হয়ে। থাকে, তবু ফযীলতর বেলায় তার উপর আমল করা মুস্তাহাব। তবে শরীয়তের বিধান। প্রয়োগের ক্ষেত্রে এ হাদিস কার্যকর হবে না। হ্যা, তবে সতর্কতার ক্ষেত্রে অতিরিক্ত জোর প্রকাশের জন্য দুর্বল হাদিসকেও দলীল হিসেবে পেশ করা যেতে পারে।।”

(মুফতি আমিমুল ইহসান : মিযানুল আখবার, পৃ-১৫)

অভিমত- ৫-৬ : ইমাম আযম আবু হানিফা (رحمة الله عليه) মত সম্পর্কে বলা হয়ে থাকে,

وقد ذهب ابو حنيفة رضي الله تعالی عنه أن ضعيف الحديث عنده اولی من

الرای।

-“ইমাম আবু হানিফা (র) এ মত দৃঢ়ভাবে পোষণ করেছেন যে, দুর্বল হাদিস কিয়াসী রায় অর্থাৎ নিজস্ব মতামত থেকে অনেক উত্তম।” (ইবনে হাজার মক্কী, আল খায়রাতুল হিসান, ২৭পৃ.মিশর হতে প্রকাশিত, মুফতি আমিমুল ইহসান : মিযানুল আখবার, পৃ-১৫)

অভিমত- ৭: বিশ্ববিখ্যাত ফতোয়াবিদ এবং মুহাদ্দিস ইমাম ইবনে আবেদীন শামী (رحمة الله عليه) ফতোয়ায়ে শামীর ১ম খন্ড এ লিখেন,

والعارف الشعراني عن كل من الأئمة الأربعة انه قال: إذا صح الحديث فهو

كما مر اول مذهبي، على أنه في فضائل الأعمال يجوز العمل بالحديث الضعيف كتاب الطهارة،..

“আরিফ কুল সম্রাট ইমাম শা’রানী (رحمة الله عليه) বলেন, নিশ্চয় চার মাযহাবের ইমামগণ বলেছেন সহিহ হাদিস হলো আমাদের মাযহাব। কিন্তু ফাযায়েল আমলের জন্য দ্বঈফ বা দুর্বল হাদিস আমল করা যায়েজ। যা আমি কিতাবুত ত্বাহারাত অধ্যায়ে বিস্তারিত আলোচনা করেছি।

(ইমাম ইবনে আবেদীন শামী: ফতোয়ায়ে শামী, পৃ-১/৩৮৫ পৃ, কিতাবুল আযান, দারুল ফিকর ইমিয়্যাহ, বয়রুত,লেবানন)

অভিমত- ৮: বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা বদরুদ্দীন আইনী (رحمة الله عليه) উমদাতুল ক্বারী শরহে বুখারীর মুকাদ্দামায় দ্বঈফ হাদীসের বর্ণনা করতে গিয়ে বলেন,

وقد جوز العلماء التساهل في الضعيف من غير بيان ضعفه في المواعظ والقصص فضائل الأعمال. عمدة القاری شرح البخاری:

“ওলামায়ে কেরামের নিকট দ্বঈফ হাদিস ওয়াজ ও কাহিনীর জন্য এব ফাযায়েলে আমলের জন্য গ্রহণযোগ্য।

(আল্লামা বদরুদ্দীন আইনী : উমদাতুল ক্বারী, শরহে বুখারী : ১/৯)

অভিমত- ৯-১০: বিশ্ববিখ্যাত মুফাসৃসির, মুহাদ্দিস, ফকিহ আল্লামা ইসমাঈল হাক্কী (رحمة الله عليه) ‘তাফসীরে রুহুল বায়ানে” বলেন,

لكن المحدثين اتفقوا على أن الحديث الضعيف يجوز العمل به في الترغيب والترهيب م

“তবে মুহাদ্দিসীনে কিরাম এ ব্যাপারে ঐকমত্য পোষণ করেছেন যে, আকর্ষণ সৃষ্টি ও ভীতি সঞ্চারের বেলায় দ্বঈফ হাদিস অনুযায়ী আমল করা যায়েয।”)আল্লামা ইসমাঈল হাক্কী(رحمة الله عليه) : রুহুল বায়ান, ৪১০ পৃ.)

তিনি কিতাবের অন্যস্থানে বলেন ,

يقول الفقير قد صح عن العلماء تجويز الأخذ بالحديث الضعيف في العمليات فكون الحديث।

“এই অধম আরজ করছি যে, ওলামায়ে কেরাম থেকে আমলের ব্যাপারে দ্বঈফ হাদিস গ্রহণযোগ্য। ব্যাপারটি বিশুদ্ব সূত্রে বর্ণিত আছে।”(আল্লামা ইসমাঈল হাক্কী (رحمة الله عليه) : তাফসীরে রুহুল বায়ান, ৭পৃ-২২৯)

অভিমত- ১১: আল্লামা ইমাম আবু তালিব মক্কী (رحمة الله عليه) বলেন,

الأحاديث وفي فضائل الأعمال وتفضيل الأصحاب متقبلة محتملة على د حال مقاطيعها ومراسيلها لا تعارض ولا ترد،…. كذلك كان السلف يفعلون।

“ফাযায়েলে আমল এবং সাহাবাদের বা কারও ফযীলত বর্ণনার ক্ষেত্রে মুহাদ্দিসগণ একমত এই যে, তা যে প্রকারের হোক না কেন সেটা গ্রহণযোগ্য ও তি। যদিও তা সনদ অসংযুক্ত অথবা মুরসাল হয়, তার বিরোধীতা করা বা খন্ডন। না যাবে না। এমনকি পূর্ব যুগের ইমামগণ এরুপই করেছেন। )আল্লামা আবু তালিব মক্কী : কুউয়াতুল কুলুব : ১/৩০১ পৃ.)

অভিমত- ১২: আল্লামা ইমাম নববী (رحمة الله عليه) বলেন,

قد اتفق العلماء على جواز العمل بالحديث الضعيف في فضائل الأعمال:مقدمة

المؤلف

“ওলামায়ে কেরাম এই বিষয়ে সবাই ঐকমত্য পোষণ করেছেন দুর্বল হাদিস। ফাযায়েলে আমলের জন্য গ্রহণযোগ্য। (আল্লামা ইমাম নাওয়াবী : আরবাঈন : ১/৪২ পৃষ্ঠা)

অভিমত- ১৩: আল্লামা ইমাম জালালুদ্দীন সুয়ূতি (رحمة الله عليه) বলেন,

ويجوز عند أهل الحديث وغيرهم التساهل في الأسانيد) الضعيفة (ورواية ما سيوي الموضوع من الضعيف والعمل به من غير بيان ضعفه وفضائل الأعمال وغيرها مما لا تعلق له بالعقاید والاحكام) ومن ثقل عنه ذلك: ابن حنبل، وابن مهدي، وابن المبارك، قالوا: إذا وينا في الحلال والحرام شدنئا، وإذا روينا فيالفضائل ونحوها تساهلنا..

“মুহাদ্দিস ও অন্যান্য ওলামাদের বক্তব্য হলো দুর্বল সনদ সম্পর্কে অথবা কিছু ছাড় দেওয়া এভাবে যে মওদু বা বানোয়াট না হয়, তা ফাযায়েল আমল এবং অন্যান্য বিষয়ের মধ্যে আমল করা বৈধ আছে। যদি তা আহকাম ও আকায়েদের সাথে সম্পর্ক হয়, যে ইমামগণ এ মত পোষণ করেছেন, তাঁদের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম ইবনে মাহদী, ইমাম ইবনুল মোবারক সংযুক্ত আছেন। তারা বলেন যে, আমরা হালাল হারামের মধ্যে হাদিস বর্ণনা করতে গিয়ে কঠিনতা অবলম্বন করেছি। এবং ফাযায়েল বর্ণনার ক্ষেত্রে নম্রতা অবলম্বন করেছ “। (আল্লামা ইমাম আব্দুর রহমান জালালুদ্দীন সুয়ুতী : তাদরীবুর রাবী, ১/৩৫১ পৃ. ১০)

অভিমত- ১৪: আল্লামা ইমাম নাওয়াবী (رحمة الله عليه) বলেন,

قال العلماء من المحدثين والفقهاء وغيرهم: يجوز ويستحب العمل في الفضائل والترغيب والترهيب بالحديث الضعيف ما لم يكن موضوعامقدمة المؤلف: فصل في الأمر بالأخلاق

“মুহাদ্দিসীনে কেরাম ও ফুকাহায়ে কেরাম এবং অন্যান্য ওলামায়ে কেরাম বলেছেন ফাযায়েল বা উৎসাহিত করা ও ভয়ভীতি প্রমাণ বা গ্রহণ করা হাদীসে দ্বঈফ দারা জায়েজ আছে যদি তা জাল বর্ণনা বা জাল হাদিস না হয়”।

(আল্লামা ইমাম নওয়াবী : কিতাবুল আযকার, ১০৮ পৃষ্ঠা, দারুল ফিকর ইলমিয়্যাহ, বয়রুত, লেবানন)

অভিমত- ১৫: আল্লামা ইমাম বুরহানুদ্দিন ইবরাহিম হালবী (رحمة الله عليه) বলেন,

يستحب أن يمسح بدنه بمنديل بعد الغسل لما روت عن عائشة، قالت: كان الرسول الله صلى الله عليه وسلم خرقة ينشف بها بعد الوضوء-وراه الترمذي هو ضعيف ولكن يجوز العمل بالضعيف في الفضائل।

-“গোসল বা ওজুর পরে রুমাল দ্বারা শরীর মুছাহ মুস্তাহাব। হযরত আয়েশা (رضى الله عنه) বর্ণনা করেন, হুযুর (ﷺ) এর একটি কাপড়ের টুকরা ছিল যা দ্বারা ওযুর পরে অঙ্গ। মোবারক মাসেহ করতেন। উক্ত হাদিস ইমাম তিরমিযী (رحمة الله عليه) দুর্বল বলেছেন। এরপরেও উহার আমল বিদ্যমান আছে। থানার (আল্লামা ইমাম ইব্রাহীম হালবী হানাফি : গুনিয়াতুল মুসল্লী, ৫২পৃ)

অভিমত- ১৬: আল্লামা মোল্লা আলী ক্বারী (رحمة الله عليه) বলেন,

والضعيف يعمل به في فضائل الأعمال اتفاقا ولذا قال ائمنا إن مسح الرقبة والضعيف مستحب أو سنة।

-“দ্বঈফ হাদিস ফাযায়েলে আমলের মধ্যে আমল করার ব্যাপারে ইমামগণের ঐকমত্য হইয়াছে। এই জন্য আমাদের ইমামগন বলেছেন গর্দান মাসেহ করা মুস্তাহাব।অথবা সুন্নাত প্রমাণিত হয়েছে। থানার (আল্লামা মোল্লা আলী ক্বারী : মওজু আতুল কবীর : ১/৩১৫ পৃ.৪৩৩)

অভিমত- ১৭: আল্লামা মোল্লা আলী ক্বারী (رحمة الله عليه) অন্যস্থানে বলেন

إنما يعمل بالحديث الضعيف في فضائل الأعمال

” দ্বঈফ সনদের হাদিস (মওদু বা জাল নয়) ফাযায়েলে আমলের জন্য গ্রহণযোগ্য। থানার (আল্লামা মোল্লা আলী ক্বারী : মেরকাত : ২২০৬ পূ, হাদিস : ৫২১

অভিমত- ১৮: আল্লামা মোল্লা আলী ক্বারী (رحمة الله عليه) অন্যত্র বলেন,

اعلم أن الحديث الضعيف يعمل به في فضائل الأعمال

-“নিশ্চয় জেনে রাখুন! দুর্বল সনদের হাদিস ফাযায়েলে আমলের জন্য গ্রহণযোগ্য। (আল্লামা মোল্লা আলী কারীঃ মেরকাত : ৩/৪৯ কিতাবুস সালাত। হাদিস : ৯৭৪)

অভিমত- ১৯: আল্লামা মোল্লা আলী ক্বারী (رحمة الله عليه) আরও বলেন

أجمعوا على جواز العمل بالحديث الضعيف في فضائل الأعمال

“সমস্ত ইমাম মুহাদ্দিস ঐকমত্য পোষণ করেছেন যে, ফাযায়েলে আমলের জন্য দ্বঈফ বা দুর্বল হাদিস দ্বারা আমল করা বৈধ।”(আল্লামা মোল্লা আলী ক্বারী : মেরকাত : ৩/৪৯ কিতাবুস সালাত : হাদিস : ১১৭৩)

অভিমত- ২০ আল্লামা মোল্লা আলী ক্বারী (رحمة الله عليه) আরও বলেন

ضعفة يعمل بهما في الفضائل. آه. وهذا في مذهبه

“হাদিসটি দুর্বল, তবে ফাজায়েলের জন্য এবং আমলের জন্য গ্রহণযোগ্য।”(আল্লামা মোল্লা আলী কারী : মিরকাত : ৩৮৯৯পৃ. কিতাবুস সালাত : হাদিস : ১১৮৪)

অভিমত- ২১: আল্লামা শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী (رحمة الله عليه) বলেন,

ان الحديث الضعيف معتبر في الفضائل الأعمال لا في غيرها المراد مفرداته لا مجموعها لانه داخل في الحسن لا في الضعيف।

দ্বঈফ হাদিস ফাযায়েলে আমলের জন্য গ্রহণযোগ্য, তা ব্যতিত অন্য বিষয়ের জন্য নয়। এই কথার মর্ম হচ্ছে তার বর্ণনা যদি একক হয়, একাধিক সনদে বর্ণিত যে হাদিস তা হাসানের অন্তর্ভূক্ত, তা তখন দ্বঈফের অন্তর্ভুক্ত নয়।

(আল্লামা শায়খ আঃ হক মুহাদ্দিস দেহলভী : মুকাদ্দামাতুশ শায়খ, ২৩ পৃ.)

অভিমত- ২২-২৩ আল্লামা মোল্লা আলী ক্বারী (رحمة الله عليه) বলেন,

لكن يعمل بالحديث الضعيف في فضائل الأعمال باتفاق العلماء،

“সমস্ত ওলামায়ে কেরাম ঐকমত্য পোষণ করেছেন যে দ্বঈফ হাদিস ফযিলতপূর্ন আমল এর ক্ষেত্রে গ্রহণযোগ্য।

(আল্লামা মোল্লা আলী কারী : মিরকাত, ৩/৩৪০ বাব: সাহরী কিয়ামে রামান্ধিানঃ হাদিস নং-১৩২৯)

আল্লামা মোল্লা আলী কারী (رحمة الله عليه) অন্য জায়গায় আরো বলেন,

يجوز العمل بالخبر الضعيف، “দ্বঈফ হাদীসের উপর আমল করা জায়েয বা বৈধ”। )আল্লামা মোল্লা আলী ক্বারী : মিরকাত : ৩/৫০, হাদিসঃ ১৩০৮)।

হাদিসটি সহিহ নয়” বলতে মুহাদ্দিসগণের দৃষ্টিতে কী বুঝায়?

হাদিস তিন প্রকার। ১, সহিহ, ২. হাসান, ও ৩, দ্বঈফ। এগুলো হাদীসেরই অন্তর্ভূক্ত। বর্ণনার সূত্রানুসারে এভাবে হাদিস-বিশারদগণ হাদীসের প্রকারভেদ করেছেন। আমাদের দেশে বা বিভিন্ন অঞ্চলে এক শ্রেণীর নামধারী আলিম মনগড়াভাবে হাদিস শাস্ত্রের মূলনীতিকে সম্পূর্ণরুপে উপেক্ষা করে হাদিস-ই-দ্বঈফকে হাদিস বলেই স্বীকার করতে রাজি নয়। এ অথবা দলীল হিসেবে এ পর্যায়ের হাদিসকে অগ্রহণযোগ্য বলার অপপ্রয়াস চালায়। অথচ হাদিস বিশারদদের মতে দ্বঈফও হাদিস হিসেবে গন্য। সনদের দিক দিয়ে দুর্বল হবার কারণে, এ পর্যায়ের হাদিস দিয়ে কোন আমল ওয়াজিব বা সুন্নাত প্রমাণ করা না গেলেও, এমন হাদিস দ্বারা প্রমাণিত বাক্য সাওয়াবদায়ক হওয়াতে সন্দেহের কোন অবকাশ নেই। যা সামনে বিস্তারিত আলোকপাত করা হবে। অনুরূপ কোন হাদীসের ব্যাপারে যদি কোন মুহাদ্দিস এ হাদিস সহিহ নয়’ বলে মন্তব্য করেন, তবে এতদভিত্তিতে ওই হাদিসকে অসত্য ও বানোয়াট হাদিস হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। কারণ সহিহ না হলে হাসান বা দ্বঈফ পর্যায়েরও হতে পারে। হাদিস-ই-সহিহ হল হাদীসের বচন ও সূত্রের মধ্যে কোনরূপ ক্রটিবিচ্যুতির উধ্বে,এমন হাদিস। সুতরাং কোন হাদিস সহিহ নয় বলে মন্তব্যকে পুঁজি করে, ওহ হাদিসকে মিথ্যা হাদিস (মাওদু) বলার সুযোগ নেই। আমি গ্রহণযোগ্য মুহাদ্দিসদের ভাষ্য নিম্নে তুলে ধরলাম।

অভিমত-১: বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম হাফেয ইবনে হাজর আসকালানীর (رحمة الله عليه) রচিত “আল কওলুল মুসাদ্দাদ ফি যুব্বি আন মুসনাদি আহমদ” নামক কিতাবে উল্লেখ করেছেন যে,

ولا يلزم من كون الحديث لم يصيح أن يكون موضوعا الحديث السابع

ابرار “হাদিসটি সহিহ নয় বললে, সেটা মাওদু বা বানোয়াট হাদিস হওয়া অপরিহার্য নয়।” (১/৩৭ পৃষ্ঠা,মাকতাবায়ে ইবনে তাইমিয়া,কাহেরা,মিশর)।

অভিমত-২: বিশ্ববিখ্যাত মুহাদ্দিস হাফেয আল্লামা ইমাম আবদুর রহমান জালালুদ্দীন সুয়ূতী (رحمة الله عليه) তার লিখিত “তা’কিবাত আলাল মওদুআত” গ্রন্থে বলেন,

اكثر ما حكم الذهبي على هذا الحديث أنه قال متن ليس بصحيح وهذا صادق بضعفه التعقبات على الموضوعات باب: بدء الخلق والانبياء “এ হাদিস সম্পর্কে ইমাম শামসুদ্দীন যাহাবী (رحمة الله عليه) সর্বোপরি এ মন্তব্য করেছেন যে, হাদীসের বচনগুলো বা (মতন) সহিহ নয়। এ কথা দ্বারা বুঝা যায়, হাদিসটি দ্বঈফ বা দুর্বল পর্যায়ের (সূত্রের বা বচনের দিক দিয়ে)।”(আল্লামা ইমাম জালালুদ্দীন সুয়ুতী: তা’কিবাত আলাল মওদুআত, পৃ-২৪৫)

অভিমত- ৩: বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা মোল্লা আলী ক্বারী (رحمة الله عليه) এ প্রসঙ্গে বলেন

– لا يلزم من عدم صيحته نفي وجود سنه وضغيه “এতে কোন সন্দেহের অবকাশ নেই কোন মুহাদ্দিস হাদিসটি সহিহ নয়’ বলতে সেটার দ্বারা হাদিসটি বানোয়াট হওয়া অপরিহার্য হবে।”(মোল্লা আলী ক্বারী,আসরারুল মারফুআত,পৃ-১/১০৮পৃ. হাদিসঃ৮৫, মুয়াসাতুর রিসালা,বয়রুত,লেবানন)

অভিমত- ৪: উক্ত কিতাবে মোল্লা আলী কারী (رحمة الله عليه) তিনি আশুরার দিন সুরমা লাগানোর বিষয়ে একটি বর্ণিত হাদিস সম্পর্কে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল (رحمة الله عليه) এর উক্তি لا يصح هذا الحديث (এ হাদিস সহিহ নয়) বলে মন্তব্য করার পর লিখেছেন لا يلزم من عدم صيحته ثبوت وضعه وغاية أنه ضعيف. “আমার (মোল্লা আলী ক্বারী (رحمة الله عليه) কথা হল এ হাদিসটি সহিহ নয়’ মানে বানোয়াট বা মাওদু নয় সর্বশেষ দ্বঈফ বলা যায় মাত্র।” (আল্লামা মোল্লা আলী ক্বারী : আসরারুল মারফুআত, ১/৪৭৪পৃ. মুয়াসাতুর রিসালা,বয়রুত,লেবানন)

অভিমত- ৫:বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম হাফেয ইবনে হাজর আসকালানী (رحمة الله عليه) বলেন,

ان لفظ لا يثبت لا يلزم منه ان يكون موضوعات فإن الثابت يشمل الصحيح فقط والضعيف دونه كذا في تذكرة الموضوعات المبحث الثاني في اقسام الواضيع “কোন হাদিসের ব্যাপারে মুহাদ্দিসদের বক্তব্য (এ হাদিসটি সুদৃঢ় নয়) বললে, হাদিসটি মাওজু বা বানোয়াট বলে প্রমাণিত হয় না। কারণ সাবিত বা প্রমাণিত শব্দ দ্বারা শুধু সহিহ হাদিসই বুঝায় এর নিম্ন পর্যায়ের হাদিসের মধ্যে দ্বঈফও রয়েছে।” (আল্লামা তাহের পাটনী : তাযকিরাতুল মওসাত, ৭৫ পৃষ্ঠা)

অভিমত- ৬-৭: মাওলানা আব্দুল হাই লাক্ষনৌভি বলেনঃ

لا يلزم من قول أحمد في حديث التوسعة أنه لا يصح أن يكون باطلا “ইমাম আহমদের উক্তি হাদিসটি সহিহ নয়’ বলার দ্বারা হাদিসটি বাতিল বা জাল হওয়া অপরিহার্য নয়।” (আব্দুল হাই লাক্ষনেীতি : আসাল মারআ, ১-১০১) পাকিস্তানের মাওলানা সরফরায খান নূর আওর বাশারের ৫৪ পৃষ্ঠায়ও তার এ ইবারতটি সংকলন করা হয়েছে।

অভিমত- ৮: হাদিস শরীফ এও রয়েছে যে,

البطيخ قبل الطعام يغسيل البطن غسلا ويذهب بالذاء أصلا। “খাওয়ার পূর্বে তরমুজ খেলে তা পেটকে একেবারেই পরিষ্কার করে দেয় এবং রোগ ব্যাধিকে সমূলে দূরীভূত করে দেয়।” এ হাদীসের ব্যাপারে ইমাম ইবনে আসাকীর (رحمة الله عليه) বলেছেন, (এটির শায বিরল পর্যায়ের সহিহ নয়) আল্লামা মোল্লা আলী ক্বারী (رحمة الله عليه) আলোচ্য হাদিস সম্পর্কে উপরোক্ত মন্তব্য সম্পর্কে লিখেছেন, وهو يفيد أنه غير موضوع كما لا يخفی। “এ কথা স্পষ্ট যে, ইবনে আসাকিরের উল্লিখিত মন্তব্য দ্বারা হাদিসটি মাওদু বা বানোয়াট নয় বলে বুঝা যায়।” (আল্লামা মোল্লা আলী কারী, আসরারুল মাআত: ১/৪৮৬পৃষ্ঠা। আল্লামা আলুসী : কাশফুল খাফাঃ ১/২৫৬ পৃ. হাদিস : ১০৮ মুসাৰু রিসালা,বরকত,লেবানন)

অভিমত- ৯: ইমাম কামালুদ্দীন মুহাম্মদ বিন হুমাম (رحمة الله عليه) বলেন,

وقال ابن الهمام: وقول من يقول في حديث أنه لم يصيځ إن سلم لم يقدح ; لأن الحجة لا تتوقف على الصحة، بل الحسن گاف، فصل الثاني من باب: ما يجوز من العمل في الصلاة “কোন হাদিস সম্পর্কে কোন মুহাদ্দিস বলেছেন যে এ হাদিসটি সহিহ (বিশুদ্ধ) নয়, তাদের কথা সত্য বলে মান্য। করা হলেও কোন অসুবিধা নেই, যেহেতু (শরীয়তের) দলীল বা প্রমাণ হিসেবে সাব্যস্ত হওয়ার জন্য শুধু (হাদিস) সহিহ বা বিশুদ্ধ হওয়া নির্ভরশীল নয়। সনদ বা সূত্রের দিক দিয়ে ‘হাসান’ হলেও (হাদিসটি শরীয়তের দলীল হিসেবে সাব্যস্ত হওয়ার জন্য) যথেষ্ট।” (আল্লামা মোল্লা আলী কারী। মিরকাত: ৭৭পৃ, হাদিস : ১০৮)

অভিমত- ১০: ইমাম ইবনে হাজর মক্কী (رحمة الله عليه) বলেন,

قال ابن حجر مکی رحمة الله عليه وقول احمد إنه حديث لا يصح براي لذاته فلا ينفي گونه حسنا لغيره والحسن لغيره يج به گما بين في علم

الحادی خاتمة الفصل الأول من الباب (الصواعق المحرقه : الحديث. “ইমাম আহমদ বিন হাম্বলের বক্তব্য হাদিসটি বিশুদ্ধ নয় এর অর্থ হবে সহিহ লিজাতিহী তথা জাতি বা প্রকৃত অর্থে সহিহ নয় উক্ত হাদিসটি (সনদের দিক দিয়ে) হাসান লিজাতিহী বা অন্য সনদে হাসান লিগায়রিহী (জাতিগত সহিহ না হওয়া; সংশ্লিষ্ট বিষয়ের সহিহ’র কারনে নিজে সহিহ্ন হওয়া।) হওয়াকে মানা (নিষেধ) করে না। আর হাসান লিগায়রিহীও (শরিয়তের) প্রমাণ হিসেবে গ্রহণ করা যায়। যা ইলমে হাদিস তথা ইলমে হাদিস হতে জানা যায়। (ইবনে হাজার মক্কী আস সাওয়ায়েকুল মুহরিকা, ২য় খন্ড, পৃ-৩৬)

অভিমত- ১১: ইমাম ইবনে হাজর আসকালানি (رحمة الله عليه) বলেন,

وهذا القسم من الحسن مشارك للصحيح في الاحتجاج به، وإن كان دونه،।

“হাদীসে ‘হাসান’ দলীল রুপে গ্রহণ যোগ্য হওয়ার হ্মেত্রে সহীহ হাদীসের সাদৃশ্য। যদিও মর্তবায় (কিছুটা)কম”। (ইবনে হাজর আসকালানি, নুজহাতুন নজর ফী তাওদীহে নুখবাতুল ফিকির, প্রথম খন্ড,৭৮ পৃষ্ঠা)

জাল হাদিস ও যয়ীফ হাদিসের মধ্যে পার্থক্যঃ

দ্বইফ এবং মওদু হাদিসের মধ্যে ব্যাপক তফাত রয়েছে। যুগশ্রেষ্ঠ হাফেজুল হাদীস ও মুহাদ্দিসদের মতামতের ভিতিত্ততে এখানে দ্বইফ ও মওদু হাদিসের তফাত নিরুপন করা হয়েছে। প্রথমেই শায়েখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ (رحمة الله عليه)এর অভিমত দিয়ে শুরু করা হল। শায়েখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ (رحمة الله عليه) বলেন,”পূর্ববর্তী জামানার সমিক্ষাবাদি মুহাদ্দিসগণ যেমন, আব্দুল্লাহ বিন মুবারক (رحمة الله عليه), ইমাম আহমাদ বিন হাম্বল (رحمة الله عليه), ইমাম বুখারী (رحمة الله عليه), ইমাম আবু দাউদ (رحمة الله عليه), ইমাম তিরমিযী (رحمة الله عليه), ইমাম নাসাঈ (رحمة الله عليه), ইমাম ইবনে মাজাহ (رحمة الله عليه) এবং যারা ওই স্তরের ছিলেন তারা সবাই তাদের কিতাবসমূহে জইফ হাদীস বর্ণনা করে তার দ্বারা দলিল পেশ করতেন এবং তদানুযাই আমল করতেন। এর বিপরিতে তাদের কাউকে জইফ হাদীস এড়িয়ে চলতে দেখা যায় নি।

০১.সুফিয়ান বিন উয়াইনা (رحمة الله عليه) (মৃ: ১৯৮ হি.)

হাদীস শাস্ত্রের বিখ্যাত ইমাম সুফিয়ান বিন উয়াইনা (رحمة الله عليه) জইফ হাদীসের ব্যাপারে তার নিজস্ব উক্তি এভাবে ব্যক্ত করেন যে, ইয়াহইয়া ইবনুল মুগিরা বলেন- একবার সুফিয়ান বিন উয়াইনা (رحمة الله عليه) কে বলতে শুনেছি, তিনি বলেন যে, তোমরা সুন্নতের (বিধান সম্পর্কীয়) বিষয়ে বাকিয়াহ হতে কোন কিছু গ্রহণ করো না। তবে তা যদি সওয়াব পাওয়া না পাওয়া বিষয়ক হয় তাহলে কোন সমস্যা নেই। (খুলাসাহ-৯, আল কিফায়াহ-১/১৩৪)

০২. আবদুর রহমান বিন মাহদি (رحمة الله عليه) (মৃ:১৯৮ হি.)

জইফ হাদীসের ব্যাপারে তার নীতির ব্যাপারে আল্লামা তাহের জাজায়িরি (رحمة الله عليه) (মৃ:১৩৩৮ হি.) বলেন: ইমাম আবদুর রহমান বিন মাহদি (رحمة الله عليه) হতে বর্ণিত। তিনি বলেন- আমরা যখন রসূল (ﷺ) থেকে হালাল হারাম ও অন্যান্য বিধি-বিধান সম্পর্কে হাদীস বর্ণনা করি তখন সনদ তথা সূত্রের মধ্যে খুব যাচাই বাছাই করি। পক্ষান্তরে, যখন ফাযায়েলে আমাল তথা কোন আমলের সওয়াব বা কাজের শাস্তি বিষয়ক হাদীস বর্ণনা করি, তখন সনদ বা বর্ণনা সুত্রে হালকা দৃষ্টি দেই এবং সনদে যে সকল ব্যক্তিবর্গ থাকে তাদেরকে খুব শিথিলভাব পরখ করেই সিদ্ধান্ত নেই (তাওজিহুন নজর-২/৬৫৩)

০৩.ইয়াহইয়া বিন মাঈন (رحمة الله عليه) (মৃ:২৩৩ হি.)

হাদীস শাস্ত্রে কঠোর নীতি সম্পন্ন ইমাম হিসেবে খ্যাت ইমাম ইয়াহইয়া বিন মাঈন (رحمة الله عليه) বিভিন্ন জইফ রাবি সম্পর্কে তার নীতি বর্ণনা করতে গিয়ে শায়েখ আলি বিন নায়েফ (رحمة الله عليه) বলেন: ইয়াহইয়া বিন মাঈন (رحمة الله عليه). সম্পর্কে উল্লেখ করা হয় যে, তিনি আহকাম, মাগাযি, রাকায়িক ইত্যাদির বিষয়ে কোন পার্থক্য করেন না। অর্থাৎ কোন ক্ষেত্রেই যইফ হাদীস কবুল করেন না। এই কথাটি প্রত্যাখ্যাত হয়ে যায় তার অন্যান্য উক্তি দ্বারা। যেমন তিনি নাজিহ আবু মা’শার মাদানী সিন্ধি সম্পর্কে বলেন: ﻫﻮﺿﻌﻴﻒ، ﻳﻜﺘﺐ ﻣﻦ ﺣﺪﻳﺜﻪ ﺍﻟﺮﻗﺎﻕ সে যইফ রাবি তবে রিকাকের হাদীস তার থেকে নেয়া যাবে। তিনি ইদ্রিস বিন সিনান সম্পর্কে বলেন, তার থেকে রিকাকের হাদীস নেয়া যাবে। (সিয়ারু আ’লামিন নুবালা-৩/৩২৫) মুসা বিন ওবায়দা রবাযী সম্পর্কে বলেন, সে যইফ রাবি। তবে রিকাকের হাদীস তার থেকে নেয়া যাবে। (আল-কামেল-১/৩৬৬) জিয়াদ আল-বাকাই সম্পর্কে বলেন, বিশেষ করে মাগাযির ক্ষেত্রে তাকে নিয়ে কোন সমস্যা নেই। অন্যান্য ক্ষেত্রে তার থেকে হাদীস নেয়া যাবে না। (খুলাসাহ-২৫)

০৪. ইবনে আবু হাতেম (رحمة الله عليه).(মৃ: ৩২৭ হি.)

কঠোর নীতির আরেক ইমাম ইবনে আবু হাতেম (رحمة الله عليه). যিনি যইফ হাদীস সম্পর্কে কঠোর হিসেবে পরিচিত। অথচ যইফ হাদীস গ্রহনের ক্ষেত্রে তার উন্মুক্ত স্বীকারোক্তি পেলে চমকে দেয়ার মতই। যেমন তিনি বলেন যারা নিষ্ঠাবান এবং প্রখর মেধাবী বলে প্রসিদ্ধ তারাও আহলে আদালাহ এবং যারা বর্ণনার ক্ষেত্রে সত্যবাদী, দিনদারির ক্ষেত্রে পরহেজগার তবে মাঝে মধ্যে ভুল করে তাদের বর্ণিত হাদিস ও ওলামায়ে কেরাম গ্রহন করেছেন। এবং দলিল হিসেবে পেশ করেছেন। আর যারা সত্যবাদী, দীনদার তবে বেশি বেশি ভুল করে তাদের বর্ণিত হাদিস শুধু তারগিব, তারহিব, যুহদ, আদাবে ক্ষেত্রে নেয়া যাবে। হালাল হারামের ক্ষেত্রে তাদের বর্ণিত হাদিস দ্বারা দলিল পেশ করা যাবে না (আল-জারহু ওয়াত তা’দিল-ভুমিকা ১/৬) উপরোক্ত বক্তব্যের দ্বারা বুঝا গেলো যে, ইমাম ইবনে আবু হাতেম রহ. (মৃ:৩২৭ হি.) ও অন্যান্য ওলামায়ে কেরামের মতো যইফ হাদিস কবুল করতো।(খুলাসাহ-২৮, শামেলা)

০৫. শায়েখ আবু যাকারিয়া আল-আম্বরী (رحمة الله عليه)

হাকেম নিশাপুরী (رحمة الله عليه). (মৃ:৪০৫ হি) স্বীয় উস্তাদ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন: আমি শায়েখ আবু যাকারিয়া আল-আম্বরি (رحمة الله عليه) কে বলতে শুনেছি যে, কোন হাদিস যদি হালালকে হারাম বা হারামকে হালাল না করে এবং কোন প্রকার হুকুম (বিধান) প্রমান না করে, বরং হাদিসটা তারগিব (কোন আমলের প্রতি উৎসাহ), তারহিব (কোন কাজের প্রতি ভীতি প্রদর্শন) সম্পর্কীয় হয় তাহলে তার প্রতি কড়া দৃষ্টিতে দেখো না এবং উক্ত হাদিসের বর্ননাকারিদের প্রতি নমনীয় মনোভাব পোষন করো (আল-আজভিবাহ-৫০)

০৬.খতিব বাগদাদি (رحمة الله عليه) মৃ: ৪৬৩ হি.)

হাদিস শাস্ত্রে যাদের হাত ধরে বিকশিত হয়েছে ও ব্যাপকভাবে উম্মাহর সাথে পরিচিত হয়েছে, তাদের মধ্যে খতীবে বাগদাদি (رحمة الله عليه). অন্যতম। অথচ আজব কথা হল, তিনি ফাজায়েলের ক্ষেত্রে কেবল যইফ হাদিসকেই কবুল করতেন না, বরং যইফে শাদীদ ও সমানভাব কবুল যোগ্য বলে মত প্রকাশ করেন। যেমন তার নিজস্ব উক্তি হল: কিফায়াহর মধ্যে খতিবে বাগদাদি (رحمة الله عليه) বলেন, অধিকাংশ পূর্ববর্তী ওলামায়ে কেরাম বলেন যে, হালাল-হারাম সম্পর্কীয় হাদিসগুলোকে কেবল মাত্র তাদের থেকেই গ্রহন করা হবে যারা মিথ্যার অপবাদে অভিযুক্ত হওয়া থেকে মুক্ত। আর তারগিব ও নসিহত বিষয়ক হাদিসগুলকে সকল শায়েখ থেকে গ্রহন করা নিঃসন্দেহে জায়েজ।