ড. লুৎফুর রহমান আল-আজহারী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যানের হাতে গবেষণাগ্রন্থ তুলে দিলেন ড. লুৎফুর রহমান আল আজহারী


ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যানের হাতে গবেষণাগ্রন্থ তুলে দিলেন ড. লুৎফুর রহমান আল আজহারী

লেখক: ড. লুৎফুর রহমান আল আজহারী (গবেষক, শিক্ষক ও কলামিস্ট, ইনফোবাংলাদেশ)


আলহামদুলিল্লাহ! অত্যন্ত আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের থিসিস সেমিনারে বিভাগের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. মো. মিজানুর রহমান স্যারের হাতে আমার আল-আযহার বিশ্ববিদ্যালয়ের এমফিল গবেষণার ভিত্তিতে রচিত গ্রন্থটি তুলে দেওয়া হয়েছে।


এ সময় বিভাগের অসংখ্য জ্ঞানতাপস, প্রাজ্ঞ ও সম্মানিত শিক্ষক মহোদয় উপস্থিত ছিলেন। তাঁদের মতো বিদগ্ধ শিক্ষকমণ্ডলীর সান্নিধ্যে আমার গবেষণাগ্রন্থটি উপস্থাপনের এই মুহূর্তটি আমার জন্য অত্যন্ত আনন্দের ও স্মরণীয়।



গবেষণাগ্রন্থের মূল বিষয়বস্তু


আমার এ গবেষণাগ্রন্থে উপমহাদেশে হানাফি মাযহাবের বিকাশ, ফিকহি ঐতিহ্যের সমৃদ্ধি এবং বাংলাদেশের প্রখ্যাত হানাফি ফকিহ ও আলেম-উলামার ইলমি অবদান তুলে ধরার চেষ্টা করেছি। আমি বিশ্বাস করি, গবেষণালব্ধ জ্ঞান কেবল ব্যক্তিগত অর্জনের বিষয় নয়; বরং তা জ্ঞানচর্চার বিস্তার, গবেষণার উৎকর্ষ সাধন এবং আগামী প্রজন্মের জন্য সমৃদ্ধ বুদ্ধিবৃত্তিক উত্তরাধিকার নির্মাণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।



দোয়া ও মোনাজাত


মহান আল্লাহ তাআলা আমার এ ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন, ইলমে নাফে’-র খেদমতে নিয়োজিত থাকার তাওফিক দান করুন এবং গবেষণাকর্মকে দ্বীন, ইলম ও মানবকল্যাণের জন্য উপকারী করে তুলুন। আমিন।



اللَّهُمَّ انْفَعْنَا بِمَا عَلَّمْتَنَا، وَعَلِّمْنَا مَا يَنْفَعُنَا، وَزِدْنَا عِلْمًا

অনুবাদ: হে আল্লাহ! আপনি আমাদের যা শিখিয়েছেন, তা দ্বারা আমাদের উপকৃত করুন; যা আমাদের জন্য উপকারী, তা শিক্ষা দিন এবং আমাদের জ্ঞান বৃদ্ধি করুন।



সঠিক ও বস্তুনিষ্ঠ খবরের জন্য নিয়মিত ভিজিট করুন
ইনফোবাংলাদেশ
(সচেতন নাগরিক ও তথ্য বাতায়ন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *