বাংলাদেশ আনসার ও ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – Bangladesh Ansar Vdp Job Circular 2026
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (Ansar & VDP) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এবারের বিজ্ঞপ্তিতে ১৬টি ভিন্ন পদে মোট ২২৮ জনকে জনবল নিয়োগ দেওয়া হবে। সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য এটি একটি দারুণ সুযোগ।
এক নজরে বাংলাদেশ আনসার ও ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি
| বিষয় | তথ্য |
|---|---|
| প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ আনসার ও ভিডিপি |
| স্মারক নং | ৪৪.০৩.০০০০.০১৩.২৯.০০১.২৬-২৪৫১ |
| বিজ্ঞপ্তি প্রকাশ | ০৮ অক্টোবর ২০২৬ (অফিসিয়াল ওয়েবসাইট) |
| মোট পদ ও শূন্যপদ | মোট পদ ১৬টি, শূন্যপদ ২২৮টি |
| বয়সসীমা | ১৮ হতে ৩২ বছর |
| প্রার্থীর লিঙ্গ | নারী ও পুরুষ উভয়েই |
| আবেদনের সময়কাল | ০৯ অক্টোবর ২০২৬ থেকে ২৯ অক্টোবর ২০২৬ |
| অফিসিয়াল ওয়েবসাইট | ansarvdp.gov.bd |
পদের নাম ও বিবরণ
প্রধান পদসমূহ ও বেতন স্কেল
- সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর: ১টি (গ্রেড-১৩, বেতন: ২৪,০০০-৫৮,০০০ টাকা)
- স্টাফ ফটোগ্রাফার: ১টি (গ্রেড-১৪, বেতন: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা)
- ড্রাফটসম্যান: ১টি (গ্রেড-১৪, বেতন: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা)
- থানা/উপজেলা প্রশিক্ষক: ৭৬টি (গ্রেড-১৫, বেতন: ২২,৮০০-৫৫,২০০ টাকা)
- উপজেলা/থানা মহিলা প্রশিক্ষিকা: ৯৩টি (গ্রেড-১৫, বেতন: ২২,৮০০-৫৫,২০০ টাকা)
- গাড়িচালক (ভারী): ১০টি (গ্রেড-১৫, বেতন: ২২,৮০০-৫৫,২০০ টাকা)
- প্রুফ রিডার: ১টি (গ্রেড-১৬, বেতন: ২১,৯00-৫২,৯০০ টাকা)
- অফিস সহকারী: ১টি (গ্রেড-১৬, বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা)
- অফিস সহায়ক: ১০টি (গ্রেড-২০)
- ব্যান্ডসম্যান: ২২টি (গ্রেড-২০)
আবেদন করার প্রয়োজনীয় শর্ত ও সতর্কতা
সঠিক তথ্য প্রদান: চাকরিতে আবেদনে কোনো অসত্য, ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ তথ্য দেওয়া থেকে বিরত থাকুন। ত্রুটিপূর্ণ তথ্যের কারণে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরেও যেকোনো পর্যায়ে প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হতে পারে।
প্রাতিষ্ঠানিক প্রস্তুতি: আবেদন করার পূর্বে পদের কাজের ধরন সম্পর্কে ভালোভাবে জেনে নিন। এছাড়া বাংলাদেশ আনসার ও ভিডিপির ইতিহাস, প্রতিষ্ঠা এবং লক্ষ্য-উদ্দেশ্য সম্পর্কে ধারণা রাখুন, যা মৌখিক পরীক্ষায় কাজে লাগবে।
আবেদনের মাধ্যম ও নিয়মাবলী
আগ্রহী প্রার্থীরা অনলাইনে https://www.ansarvdp.gov.bd/ ওয়েবসাইটের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে পারবেন।
সঠিক ও বস্তুনিষ্ঠ খবরের জন্য নিয়মিত ভিজিট করুন
ইনফোবাংলাদেশ
(সচেতন নাগরিক ও তথ্য বাতায়ন)।

