আবুল কালাম আজাদ

কবিতা: অমাবস্যার প্রদর্শনী !! — আবুল কালাম আজাদ

বিশেষ কবিতা: অমাবস্যার প্রদর্শনী !! ✍️ কবি: আবুল কালাম আজাদ ​"মনুষ্যত্ব নেই আছে মনুষ্যত্বহীন সমাজ বিনির্মাণের নির্লজ্জ উল্লাস - মাটির পৃথিবী যা আশা করেনি কভু এমন গ্রহ কখনোই গড়তে চাননি প্রভু।" ​আধুনিক পৃথিবীর বাহ্যিক চাকচিক্যের আড়ালে লুকিয়ে থাকা নৈতিক অবক্ষয় ও অমানবিকতার চিত্র নিয়ে রচিত একটি অসাধারণ সময়োপযোগী কবিতা।

অমাবস্যার প্রদর্শনী !!

— আবুল কালাম আজাদ



দিগন্তজুড়ে বর্ণিল আলোর বিচ্ছুরণ
তারপরও পৃথিবী যেন অন্ধকারে নিমজ্জিত
একটি গুহা –
যেখানে আঁধারে নেমেছে
ধাবমান নীহারিকার গতিতে!

ডানাবিহীন গ্রহে আজ
আঁধারের স্তূপ –
প্রকৃতির বিরুদ্ধে সব আয়োজন
স্বাভাবিকতার যেন নেই কোন প্রয়োজন!

অস্থির পৃথিবীর
সব আলো গিলে ফেলছে
মহাশূন্যের ব্লাকহোল!
মানুষ তাতে দারুণ খুশি
অনিয়ম আর উশৃংখলতা
করতে পারবে বেশি বেশি!

ধরণীর প্রতিটি গলিতে
প্রতিটি মোড়ে
অমাবস্যার কী এক ভয়ংকর প্রদর্শনী!

যেখানে সত্যের লেশমাত্র নেই
আছে মিথ্যার ছড়াছড়ি!

মানবিকতা নেই
আছে অমানবিক কর্মকাণ্ডের তীব্র প্রতিযোগিতা!

মনুষ্যত্ব নেই
আছে মনুষ্যত্বহীন সমাজ বিনির্মাণের
নির্লজ্জ উল্লাস –
মাটির পৃথিবী যা আশা করেনি কভু
এমন গ্রহ কখনোই গড়তে চাননি প্রভু।

নরম মাটির এ উর্বর ভূমিতে
পা রেখেছেন কতইনা মহামানব!

দ্বারে দ্বারে ঘুরেছেন
মানুষকে বুঝিয়েছেন
দেখিয়েছেন সত্যের পথ।

কোথায় কল্যাণ
কোথায় সফলতা
কোথায় ব্যর্থতা
সবই তারা বলে গেছেন দিবানিশি
প্রভাতে- মধ্যাহ্নে- গোধূলিলগ্নে
কঠিন সংগ্রামে তারা হেরে যাননি।

হেরে গেছে মানুষ
সবকিছু ভুলে –
মানুষ এখন নিজেই আগ্নেয়গিরির উত্তপ্ত লাভা
শান্তি, সফলতা, মানবিকতা সবই তার হাতছাড়া!



📌 এক নজরে কবিতার মূলভাব

 আবুল কালাম আজাদের এই কবিতাটিতে আধুনিক সভ্যতার বাহ্যিক চাকচিক্যের অন্তরালে লুকানো নৈতিক অবক্ষয়, মানবিকতার পতন এবং সত্যের বিচ্যুতি তুলে ধরা হয়েছে। মহামানবদের দেখান চিরন্তন সত্যের পথ ছেড়ে মানুষ আজ যেভাবে অনাচারের দিকে ধাবিত হচ্ছে, কবিতায় তারই এক বাস্তব রূপকচিত্র ফুটিয়ে তোলা হয়েছে।



এরকম আরও সুন্দর সাহিত্য, কবিতা ও জ্ঞানগর্ভ লেখার জন্য চোখ রাখুন
ইনফোবাংলাদেশ-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *